1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় শতাধিক ওলামায়ে কেরামকে নিয়ে ফ্রেশ বাজারের নৌকা ভ্রমণ ও মিলনমেলা ‘পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ নয়, বিএনপি জেলা পরিষদ’—সারজিস আলম ‎গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, ১৫ পরিবারকে প্রশাসনের সহায়তা সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা ও সাহিত্যচিন্তক মাধুরী ব্যানার্জীর লেখা অনুগল্প : “মুখোশের আড়ালে” হ্নীলায় শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক! ১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইসহ আটক ১ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা আজ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

প্রস্রাবের সুনামিতে ভেসে যাবে পাকিস্তান: মিঠুন চক্রবর্তী

  • প্রকাশকাল: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো সম্প্রতি এক সমাবেশে বলেন, ভারত যদি সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত রাখে, তবে পাকিস্তানের হাতে যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। তিনি আরও বলেন, আমরা যুদ্ধ করে ৬টি নদীর অধিকার ফেরত নেওয়ার মতো শক্তিশালী। ভারত যদি এই পথে আগাতে থাকে, তাহলে আমাদের কাছে জাতীয় স্বার্থ রক্ষায় যুদ্ধসহ সব ধরনের বিকল্প খোলা থাকবে।

বিলাওয়ালের এই মন্তব্যের জবাবে বলিউড অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

তিনি বলেন, পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই; কিন্তু এমন বক্তব্য সহ্য করা যাবে না। যদি এমন কথা বলা হয়, আমরা ধৈর্য হারাব। একের পর এক ব্রহ্মস মিসাইল ছোড়া হবে। আর যদি তা না হয়, তাহলে বাঁধ বানিয়ে ১৪০ কোটি মানুষ সেখানে প্রস্রাব করবে, পরে বাঁধ খুলে দিলে সুনামি চলে আসবে। এতে তারা সুনামিতে ভেসে যাবে।

মঙ্গলবার (১২ আগস্ট) হিন্দুস্তান টাইমস জানায়, মিঠুন চক্রবর্তী বিলাওয়াল ভুট্টো জারদারিকে পাকিস্তানে প্রস্রাব করার ভয় দেখিয়েছেন। তিনি বলেছেন, একটি বাঁধ বানিয়ে সেখানে ১৪০ কোটি ভারতীয় মূত্র ত্যাগ করবেন। তারপর সেই বাঁধের গেট খুলে দেওয়া হবে।

অন্যদিকে, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও আমেরিকায় দাঁড়িয়ে পারমাণবিক হুমকি দিয়ে বলেন, আমরা ধ্বংস হলে অর্ধেক বিশ্বকে নিয়ে ধ্বংস হবো।

বিশ্লেষকদের মতে, এ ধরনের প্রকাশ্য হুমকি শুধু দুই দেশের নয়, দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকেও জটিল করতে পারে। আন্তর্জাতিক মহলে বার্তা যাচ্ছে যে, সীমান্তে সংঘাত থামলেও রাজনৈতিক ও সামরিক মহলে টানাপোড়েন অব্যাহত। মিঠুনের মন্তব্যে কৌতুক থাকলেও এর মধ্যেই লুকিয়ে রয়েছে কড়া সতর্কবার্তা—ভারত আত্মরক্ষায় কোনো ছাড় দেবে না।

সম্প্রতি সমাবেশে বিলাওয়াল ভুট্টো সতর্ক করে বলেন, ভারত যদি সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত রাখে, তবে পাকিস্তানের হাতে যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। তিনি আরও বলেন, আমরা যুদ্ধ করে ৬টি নদীর অধিকার ফেরত নেওয়ার মতো শক্তিশালী। ভারত যদি এই পথে আগাতে থাকে, তাহলে আমাদের কাছে জাতীয় স্বার্থ রক্ষায় যুদ্ধসহ সব ধরনের বিকল্প খোলা থাকবে।

বিলাওয়াল আরও হুঁশিয়ারি দেন, আমরা যুদ্ধ শুরু করিনি। কিন্তু যদি অপারেশন সিঁদুরের মতো হামলার কথা ভাবেন, তবে জেনে রাখুন—পাকিস্তানের প্রতিটি প্রদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত। আর এই যুদ্ধে আপনারা অবশ্যই হারবেন। আমরা নতি স্বীকার করব না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ