1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় শতাধিক ওলামায়ে কেরামকে নিয়ে ফ্রেশ বাজারের নৌকা ভ্রমণ ও মিলনমেলা ‘পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ নয়, বিএনপি জেলা পরিষদ’—সারজিস আলম ‎গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, ১৫ পরিবারকে প্রশাসনের সহায়তা সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা ও সাহিত্যচিন্তক মাধুরী ব্যানার্জীর লেখা অনুগল্প : “মুখোশের আড়ালে” হ্নীলায় শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক! ১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইসহ আটক ১ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা আজ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

চিত্রগ্রাহক-সাংবাদিক মিশুক মুনীর-এর ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

  • প্রকাশকাল: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

চিত্রগ্রাহক-সাংবাদিক মিশুক মুনীর-এর ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১১ সালের ১৩ আগস্ট, মানিকগঞ্জের ঘিওরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। প্রয়াত মিশুক মুনীরের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

মিশুক মুনীর (আশফাক মুনীর চৌধুরী) ১৯৫৯ সালের ২৪ সেপ্টেম্বর, নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী।
মিশুক মুনীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ১৯৭৯ সালে স্নাতক ও ১৯৮৩ সালে স্নাতকোত্তর পাস করেন।

পড়ালেখা শেষ করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা শুরু করেন তিনি। ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে, ভিডিও জার্নালিজম কোর্স-এর সূচনা করেন মিশুক মুনীর।

এক সসময় শিক্ষকতা ছেড়ে পুরোদস্তুর সাংবাদিকতায় যুক্ত হন মিশুক মুনীর। ১৯৯৯ সালে, একুশে টেলিভিশনে হেড অফ নিউজ (অপারেশন) হিসেবে যোগ দেন। তিনিই আমাদের দেশে আন্তর্জাতিক ধারার টেলিভিশন সাংবাদিকতার সূচনা করেন। তিনি ২০০১ সাল পর্যন্ত একুশে টিভির বার্তাপ্রধান (পরিচালনা) হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০২ সালে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন মিশুক মুনীর। কাজ করেন বিশ্বের নামকরা নির্মাতাদের সঙ্গে। আফগানিস্থানে চিত্রায়িত প্রামান্যচিত্র ‘রির্টান টু কান্দাহার’-এর প্রধান চিত্রগ্রাহক হিসেবে কাজ করেন তিনি। ‘ওয়ার্ডস অব ফ্রিডম’সহ আরো কিছু প্রামান্যচিত্রেও কাজ করেছেন।

২০০৭ সালে কানাডীয় সাংবাদিক, পল জেয়োর সাথে প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক সংবাদ টেলিভিশন-রিয়েল নিউজ নেটওয়ার্ক। সেখানে দীর্ঘ দিন তিনি সম্প্রচার প্রধান ও পরিচালক হিসেবে কাজ করেছেন । টরন্টোর ‘ব্রেকথ্রো ফিল্মস’ ও ‘জে ফিল্মস’ প্রতিষ্ঠানে ফ্রিল্যান্স ক্যামেরাপারসন ও প্রযোজক হিসেবে কাজ করেছেন।
মিশুক মুনীর দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিবিসির ভিডিওগ্রাহক হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন।

দেশে ফিরে এসে ২০১০ সালে, তিনি এটিএন নিউজ-এ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দেন। মৃত্যুর আগপর্যন্ত এ দায়িত্বে ছিলেন মিশুক মুনীর।

তারেক মাসুদ পরিচালিত ‘রানওয়ে’ ছবির প্রধান চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন মিশুক মুনীর। পরের ছবি কাগজের ফুল নির্মাণের কাজে গিয়েই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি ও তারেক মাসুদ।

খ্যাতিমান চিত্রগ্রাহক-সাংবাদিক মিশুক মুনীর ‘একাডেমি অব কানাডিয়ান সিনেমা অ্যান্ড টেলিভিশন’-এর এবং ‘কানাডিয়ান ইনডিপেনডেন্ট ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন’-এর সদস্য এবং ‘কানাডিয়ান সোসাইটি অব সিনেমাটোগ্রাফি’র সহযোগী সদস্য ছিলেন।

অধ্যাপক, সাংবাদিক, চিত্রগ্রাহক মিশুক মুনীর। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা ছেড়ে এসেছিলেন সাংবাদিকতায়। বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতায় সংযোজন করেছিলেন এক ভিন্নমাত্রা। প্রতিভাবান মেধাবী এই মানুষটি, মাত্রই চলচ্চিত্রে কাজ শুরু করেছিেলন। তিনি বেঁচে থাকলে হয়তো বাংলাদেশের চলচ্চিত্রেও ভিন্ন কিছু-ভালো কিছু কাজ আমরা পেতাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ