1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় শতাধিক ওলামায়ে কেরামকে নিয়ে ফ্রেশ বাজারের নৌকা ভ্রমণ ও মিলনমেলা ‘পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ নয়, বিএনপি জেলা পরিষদ’—সারজিস আলম ‎গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, ১৫ পরিবারকে প্রশাসনের সহায়তা সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা ও সাহিত্যচিন্তক মাধুরী ব্যানার্জীর লেখা অনুগল্প : “মুখোশের আড়ালে” হ্নীলায় শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক! ১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইসহ আটক ১ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা আজ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

বাবা হারালেন আতিফ আসলাম

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

পাকিস্তানি সংগীত তারকা আতিফ আসলামের বাবা মুহাম্মদ আসলাম মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৭৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

আতিফ আসলামের বাবার জানাজার নামাজ লাহোরের ভ্যালেন্সিয়া টাউনে অনুষ্ঠিত হবে। সেখানে পরিবার, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা শেষ শ্রদ্ধা জানাতে একত্রিত হবেন। তার মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যান্য শিল্পী, শোবিজ জগতের তারকা এবং আতিফ আসলামের লাখ লাখ ভক্ত শোক প্রকাশ করেছেন। এই কঠিন সময়ে ভক্ত এবং সহকর্মীরা তার প্রতি সহানুভূতি এবং সমর্থন জানাচ্ছেন।

আতিফ আসলাম পাকিস্তানের অন্যতম জনপ্রিয় গায়ক। বিশেষ করে ভারতীয় চলচ্চিত্রে গান গাওয়ার জন্য তিনি বেশি সুপরিচিত। ১৯৮৩ সালে জন্মগ্রহণ করা এই শিল্পী ২০০০ সালের শুরুর দিকে তার প্রথম অ্যালবাম ‘জল পরী’ দিয়ে সংগীত জীবন শুরু করেন।

আতিফ মূলত উর্দু ভাষায় গান করলেও আরও বেশ কয়েকটি ভাষায় গেয়েছেন। তমঘা-ই-ইমতিয়াজ এবং লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসের মতো সম্মানজনক পুরস্কার জিতেছেন তিনি। তিনি ‘বোল’ নামের একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ফোর্বস এশিয়ার ১০০ তারকার তালিকায় স্থান পেয়েছেন এই কণ্ঠশিল্পী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ