1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন খাগড়াছড়িতে হোটেলে অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক কারাগারে মধুপুরের মির্জাবাড়ীতে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪ টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী এলাকায় ডাম্পারের ধাক্কায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবস্বপ্ন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি নরসিংদী রায়পুরা মরজালে গাড়ী ভাংচুরও গাড়ী ছিন্তায় কারি তিন যাবককে আটক কাছে জনতাঃ বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “ নোয়াখালীতে ভূমি বিরোধের তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ শ্যামনগরে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ এবং পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস টেকনাফের উনছিপ্রাং ২২ রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় আটক ২

হারুন-বিপ্লবসহ পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

  • প্রকাশকাল: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

পলাতক পুলিশ কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ ও অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারসহ বিভিন্ন পদমর্যাদার ৪০ জন কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার।

আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। পদক প্রত্যাহার করা কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, পুলিশ সুপার ও পুলিশ পরিদর্শক রয়েছেন। তারা সবাই পলাতক ও সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন।

সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইতোমধ্যে নিজ কর্মস্থল হতে পলায়ন করায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এ ধরনের ৪০ জন পুলিশ সদস্যের অনুকূলে প্রদত্ত পুলিশ পদক নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ৪০ কর্মকর্তাকে ২০১০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত পুলিশ পদক দেওয়া হয়, যা প্রত্যাহার করা হয়েছে। পদক প্রত্যাহার করা পুলিশ সদস্যদের অনুকূলে পদকসংক্রান্ত আর্থিক সুবিধাদি বন্ধ করা হলো। এ ছাড়া ইতোপূর্বে পদকসংক্রান্ত নেওয়া যাবতীয় অর্থ ফেরত প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এসব পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ