1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপফুটবল টুর্নামেন্ট উদ্বোধন কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা মুগদায় মাদকের ‘ওপেন মার্কেট’: জিম্মি সাধারণ মানুষ ও মুসল্লিরা, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট বই হোক জীবন গঠনের হাতিয়ার চট্টগ্রাম ওয়াসার কাজ করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা: মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায়মারাত্মক ব্যাঘাত ঘটছে এস আই আর আবহে পশ্চিমবঙ্গ বিধানসভা প্রথম পর্যায়ের ঐতিহাসিক নির্বাচন বিজিবির যৌন উত্তেজক সিরাপ উদ্ধার রাতের অভিযানে চমক: দারোয়ানের কক্ষ থেকে বিদেশি মদের আস্তানা উন্মোচন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর বক্তব্যের পর উত্তেজিত শিক্ষার্থীরা শান্ত হলেন।

দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ

  • প্রকাশকাল: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

আরিফুল ইসলাম মহিন,
খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) গভীর রাতে বেতছড়ি সাব জোনের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

সেনাসূত্রে জানা যায়, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইউনুসের নেতৃত্বে সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে আনা বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। এর বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে জানা গেছে। স্থানীয় বাজারে বিক্রির প্রস্তুতির সময় সিগারেটগুলো আটক করা হয়।

দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক, পিএসসি জানান, জব্দকৃত মালামাল কাস্টমসের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। তিনি আরও বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ