1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. w2s_16c92f7fe444@wp2shell.local : w2s_16c92f7fe444 :
  5. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ পাঁচবিবিতে বসতবাড়ির পাশে মুরগির সেড নির্মাণ, থানায় অভিযোগ রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার আধুনিক পুলিশিং সেবায় নতুন মাইলফলক: খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন ৪০০০ পিস ইয়াবাসহ দুইমাদক কারবারী গ্রেপ্তার! পোরশায় মতবিনিময় ও কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিত নরসিংদী সদর থানার পুলিশের সাড়াশি অভিযানে এজাহারভূক্ত আসামী গ্রেফতার গোপালপুরে জাসাস নেতার ওপর হামলা। হামলাকারীদের দৃষ্টান্তমূলক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি পাঁচবিবি থানার নবাগত ওসি তামরিকুল ইসলাম রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

এস আই আর আবহে পশ্চিমবঙ্গ বিধানসভা প্রথম পর্যায়ের ঐতিহাসিক নির্বাচন

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

লুতুব আলি

পশ্চিমবঙ্গ বিধানসভা প্রথম পর্যায়ের নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ, আক্ষরিক অর্থে ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হল। এস আই আর প্রক্রিয়ায় ৯০ লক্ষ ভোটারদের নাম তালিকা থেকে বাদ যাওয়ায় ভোটাররা কার্যত ভীত সন্ত্রস্ত ছিলেন। এই ভোট প্রক্রিয়ায় কেউ যদি ভোট দান না করতে পারেন তাহলে পরবর্তীতে তাদের নাগরিকত্ব চলে যাবে কিনা এই ভয়ও কাজ করছিল। ২৩ এপ্রিল এই ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অব্যবহিত কর রাজ্য নির্বাচন কমিশনার সহ রাজ্যের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলিও অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে মতামত ব্যক্ত করেন। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এই নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন বলা যেতে পারে বলে রাজ্যের ভোটাররাও এই অভিমত পোষণ করেছেন। দেশের স্বাধীনতা প্রাপ্তির পর এই সর্বপ্রথম সর্বোচ্চ ভোট করেছে। কোন কোন বিধানসভা এলাকায় ৯৪ থেকে ৯৫ শতাংশ ভোট পড়েছে। এদিন এ রাজ্যে রোড শো করতে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দেশের প্রথম সারির অনেক বিজেপি নেতৃত্ব। নরেন্দ্র মোদী ও অমিত শাহ বলেছেন এবার নির্বাচনে এত সংখ্যক ভোট পড়ার অর্থ রাজ্যের পরিবর্তনের পালার ইঙ্গিত বহন করছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, নির্বাচন কমিশন তথা বিজেপি পশ্চিমবঙ্গের বৈধ ভোটারদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছেন। প্রথম পর্যায়ের নির্বাচনে ভোটাররা তাদের অধিকার রক্ষার স্বার্থে তারা বিপুলভাবে এই ভোটদানে অংশ নিয়েছেন। ডবল ইঞ্জিন সরকার বিজেপি যতই প্রচার করুক তারা মা মাটি সরকারকে বিচ্যুতি ঘটাতে পারবে না। তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে ও ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। প্রসঙ্গত উল্লেখ্য যে সমস্ত জেলাগুলিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হলো সেই সমস্ত জেলাগুলি হল: দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান। শুভ বুদ্ধি সম্পন্ন ভোটারদের অভিমত: যে সমস্ত বৈধ ভোটারদের ২০০২ এর ভোটার লিস্টেও নাম ছিল তাদের ডিলিটেড করা হয়েছে তাদের ভবিষ্যৎ কি? এমনও অনেক প্রমাণ পাওয়া গেছে যে ছেলে মেয়েদের ভোটার তালিকায় নাম আছে অথচ পিতার নাম ভোটার লিস্টে ডিলিটেড করা হয়েছে। অনেক সরকারি কর্মচারীরাও এই ডিলিটেড লিস্টে পড়ে গেছেন। এই সংখ্যাও লক্ষাধিক। অধিকাংশ ভোটারদের অভিমত: যে সমস্ত বৈধ ভোটারদের ডিলিটেড করা হয়েছে এ প্রসঙ্গে বিজেপি একটি বাক্য ও খরচা করছেন না। এ ব্যাপারে বিজেপি নীরবতা পালন করে চলেছে। এক সমীক্ষায় জানা গেছে, রাজ্যের বিশেষত মুসলিম অধ্যুষিত জেলা গুলির মুসলিম ভোটারদের নির্বিচারে ডিলিটেড করা হয়েছে বলে অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, মা মাটি মানুষের সরকার গঠন করার পর বঞ্চিত ভোটারদের ব্যাপারে তাঁরা বিশেষ পদক্ষেপ নেবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ