1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বেহাল রাস্তা মেরামতের দাবিতে অসহায় বাসিন্দার ব্যতিক্রমী মাইকিং, এলাকায় চাঞ্চল্য ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক কিন্ডারগার্টেন নিয়ে এত ভয় কেন?প্রতিযোগিতা হোক, মান বাড়ুক প্রাথমিক শিক্ষার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, করলেন দিনাজপুর-১ এমপি আলহাজ্ব মো মনজুরুল ইসলাম গাইবান্ধায় মানবাধিকার সংস্থার জেলা কমিটি অনুমোদন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পুলিশের হাতে কট ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় ইউএনও আশরাফুল কবীরের বিদায় সংবর্ধনা পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনাপিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে বিজিবি-র র‌্যাবের যৌথ অভিযান: ১০ টন ভারতীয় জিসহ আটক ৩

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশকাল: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই, ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে বালিয়াডাঙ্গী থানার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাদশুকা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কাদশুকা এলাকায় দুই ব্যক্তি ইয়াবা বিক্রয় করছে। খবর পেয়ে ডিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
পরে সাক্ষীদের উপস্থিতিতে দেহ তল্লাশি চালিয়ে প্রথম আটককৃত মোঃ হুমায়ুন কবির (৩৫)-এর প্যান্টের পকেট থেকে দুটি নীল রঙের পলিথিনে রাখা (২৫০+২৫০) মোট ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া দ্বিতীয় আটককৃত মোঃ আনোয়ার ইউসুফ (৪৫)-এর প্যান্টের পকেট থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৫৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ১. মোঃ হুমায়ুন কবির (৩৫), পিতা: মোঃ মজিবর রহমান, গ্রাম: মহেষমারী। ২. মোঃ আনোয়ার ইউসুফ (৪৫), পিতা: মৃত আব্দুর রাজ্জাক, গ্রাম: কাদশুকা, বালিয়াডাঙ্গী।
এ ঘটনায় উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ