1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
  4. wp_admin_df64f1@local.host : wp_admin_df64f1 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
আধুনিক পুলিশিং সেবায় নতুন মাইলফলক: খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন ৪০০০ পিস ইয়াবাসহ দুইমাদক কারবারী গ্রেপ্তার! পোরশায় মতবিনিময় ও কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিত নরসিংদী সদর থানার পুলিশের সাড়াশি অভিযানে এজাহারভূক্ত আসামী গ্রেফতার গোপালপুরে জাসাস নেতার ওপর হামলা। হামলাকারীদের দৃষ্টান্তমূলক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি পাঁচবিবি থানার নবাগত ওসি তামরিকুল ইসলাম রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু বিলডাকাতিয়ায় স্থায়ী জলাবদ্ধতা নিরসনে হামকুড়া নদী খনন ও টিআরএম চালুর দাবিতে ডুমুরিয়ায় মানববন্ধন নরসিংদী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-১২ নরসিংদীতে পুলিশের পৃথক অভিযানে ডাকাত দলের ৫ সদস্যসহ গ্রেপ্তার ৮, উদ্ধার দেশীয় অস্ত্র ও মাদক নবীনগরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২!

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

  • প্রকাশকাল: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

জেলা প্রতিনিধি রাজবাড়ী
মোঃ জাহিদুর রহিম মোল্লা

রাজবাড়ী জেলা কারাগারে অস্ত্র ও মারামারিসহ সাতটি মামলার আসামি তুষার বিশ্বাস (৪২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

নিহত তুষার বিশ্বাস রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নাওড়া বনগ্রাম নতুনপাড়া এলাকার শশধর বিশ্বাসের ছেলে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, কারাগার থেকে হাসপাতালে আনার আগেই তুষার বিশ্বাসের মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর ইসিজি (ECG) পরীক্ষার মাধ্যমে চিকিৎসকেরা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

রাজবাড়ী জেলা কারাগারের জেলার মো. মামুনুর রশিদ জানান, সকালে নাস্তা করার পর তুষার বিশ্বাস হঠাৎ বুকে ব্যথার কথা জানান। তাৎক্ষণিকভাবে কারাগারের হাসপাতালে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং রক্তচাপসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। কিন্তু অবস্থার অবনতি হতে থাকলে দ্রুত তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। পথেই তিনি মারা যান। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, তুষার বিশ্বাসের বিরুদ্ধে পাংশা থানায় হত্যা, অস্ত্র ও মারামারিসহ ছয়টি এবং গোয়ালন্দ ঘাট থানায় একটি-মোট সাতটি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তিনি জামিনে ছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ