1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেনকে – পাঁচবিবিতে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ তিনদিনব্যাপী গ্রীন রোড শো উদ্বোধনী অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপিপরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে গ্যাসের দামে পানি কিনছেন খাগড়াছড়িবাসী! সিলিন্ডার জালিয়াতির ঘটনায় জরিমানা খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্যবিপ্লবের’ প্রস্তুতি নিন—–ডা. শফিকুর রহমান কুড়িগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি’র ইউনিয়ন যুগ্ন আহবায়ককে কুপিয়ে জখম পাঁচবিবিতে সামাজিক বনায়ন বৃক্ষরোপণ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত

রাতের অভিযানে চমক: দারোয়ানের কক্ষ থেকে বিদেশি মদের আস্তানা উন্মোচন

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক দারোয়ানের শয়নকক্ষ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় আব্দুল জলিল (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর হাজীপুর এলাকার খালপাড়স্থ মাইশা লেক টাওয়ারে এ অভিযান পরিচালনা করা হয়। আটক আব্দুল জলিল উপজেলার শরীফপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের হাজী ছায়েদুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে ভবনের নিচতলার পশ্চিম পাশের দারোয়ানের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকেই মাদক কারবারি হিসেবে পরিচিত আব্দুল জলিলকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের সত্যতা মিলেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ডিবি পুলিশের ওসি মো. মহিনউদ্দিন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

পুলিশের এ ধরনের অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে। এলাকাবাসী মাদক বিরোধী এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ