1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপফুটবল টুর্নামেন্ট উদ্বোধন কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা মুগদায় মাদকের ‘ওপেন মার্কেট’: জিম্মি সাধারণ মানুষ ও মুসল্লিরা, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট বই হোক জীবন গঠনের হাতিয়ার চট্টগ্রাম ওয়াসার কাজ করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা: মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায়মারাত্মক ব্যাঘাত ঘটছে এস আই আর আবহে পশ্চিমবঙ্গ বিধানসভা প্রথম পর্যায়ের ঐতিহাসিক নির্বাচন বিজিবির যৌন উত্তেজক সিরাপ উদ্ধার রাতের অভিযানে চমক: দারোয়ানের কক্ষ থেকে বিদেশি মদের আস্তানা উন্মোচন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর বক্তব্যের পর উত্তেজিত শিক্ষার্থীরা শান্ত হলেন।

ঢাকায় জাতিসংঘের অফিস কার্যক্রম চুক্তি বাতিলের দাবিতে নেত্রকোণা জেলা জমিয়তের স্মারক লিপি প্রদান

  • প্রকাশকাল: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ
জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস ও তার কার্যক্রম সংক্রান্ত চুক্তি বাতিলের দাবিতে দেশব্যাপী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর জমিয়তের স্মারকলিপি প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোণা জেলার নেতৃবৃন্দ জেলা প্রশাসক বনানী বিশ্বাসের নিকট এই স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোণা জেলা সভাপতি মুফতি তাহের কাসেমী, যুগ্মসাধারণ সম্পাদক মুফতি আনোয়ার হোসাইন, সহসাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, নেত্রকোণা সদর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, জেলা ছাত্র জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, জেলা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক হাফেজ আল জিহাদ, মাহবুবুর রহমান, যুব নেতা হাফেজ সৈয়দ ইমরান, মাওলানা বাইজিদ প্রমুখ।

স্মারকলিপি তারা লিখেন,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দীর্ঘদিন যাবত দেশের জনগণের ন্যায্য অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন পরিচালনা করে আসছে। বিগত জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার কাতারে একাকার হয়ে অগ্রণী ভুমিকা পালনকারী এই দল অন্তর্বর্তী সরকারকেও সার্বিক সহযোগিতা করে আসছে। তবে দুঃখজনক হলেও সত্য যে, সম্প্রতি বর্তমান সরকার দেশের রাজনৈতিক দলগুলোর সাথে কোনরূপ আলোচনা ছাড়াই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস চালু সংক্রান্ত ৩ বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষর করেছে, যা দেশ ও বিদেশে ব্যাপক ভাবে উদ্বেগ সৃষ্টি করেছে। এ চুক্তির ফলে এক দিকে যেমন দেশের সাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে, এতদাঞ্চলের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ আক্রান্ত হবে, অপরদিকে জুলাই গণ-অভ্যুত্থানের অবেদন সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। এমতবস্থায় দেশের জনগণ ও ধর্মপ্রাণ মানুষের পক্ষ থেকে আমরা জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ পক্ষ থেকে দেশব্যাপী জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের নিকট ঢাকায় জাতিসংঘের মানবাধিকর কমিশনের অফিস খোলার চুক্তি বাতিল করার জোর দাবি জানাচ্ছি।
দাবি সমূহ:
(১) দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।
(২) সমকামিতা, ট্রান্সজেন্ডার ও বাকস্বাধীনতার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মত বিতর্কিত বিষয়গুলোকে জাতিসংঘের এই কমিশন মানবাধিকারের অন্তর্ভুক্ত মনে করে। এই অফিস কার্যত মানবাধিকারের নামে ইসলামবিরোধী পশ্চিমা এই সংস্কৃতিগুলোকেই এ দেশে প্রমোট করবে।
(৩) বাংলাদেশের বিচার ব্যবস্থা ও মানবাধিকার কমিশনের স্বাধীনতা বিপন্ন হবে।
(৪) বহুল আলোচিত পার্বত্য অঞ্চল নিয়ে আলাদা একটি খৃষ্টান রাজ্য প্রতিষ্ঠার পথ সুগম করবে।
(৫) আবহমানকাল থেকে চলে আসা বাংলাদেশের মুসলিম পারিবারিক ঐতিহ্য বিনষ্ট হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ