1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপফুটবল টুর্নামেন্ট উদ্বোধন কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা মুগদায় মাদকের ‘ওপেন মার্কেট’: জিম্মি সাধারণ মানুষ ও মুসল্লিরা, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট বই হোক জীবন গঠনের হাতিয়ার চট্টগ্রাম ওয়াসার কাজ করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা: মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায়মারাত্মক ব্যাঘাত ঘটছে এস আই আর আবহে পশ্চিমবঙ্গ বিধানসভা প্রথম পর্যায়ের ঐতিহাসিক নির্বাচন বিজিবির যৌন উত্তেজক সিরাপ উদ্ধার রাতের অভিযানে চমক: দারোয়ানের কক্ষ থেকে বিদেশি মদের আস্তানা উন্মোচন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর বক্তব্যের পর উত্তেজিত শিক্ষার্থীরা শান্ত হলেন।

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া) বন্দর পতেঙ্গা থানা সংসদের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশকাল: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
হযরত গাউছুলআজম মাইজভান্ডার (ক.) তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া) এর চট্টগ্রাম মহানগর আওতাধীন বন্দর পতেঙ্গা থানা কার্যকরী সংসদের আয়োজনে গতকাল ০৮ আগস্ট ২০২৫ শুক্রবার সকাল ১০টায় নগরীর বারেক মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট ও মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপের সহযোগিতায় অনুষ্ঠিত এ রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের জয়েন্ট জেনারেল সেক্রেটারী ও বন্দর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. জাহিদুল হাসান। এই সময় বিশেষ অতিথি ছিলেন ৩৭নং মুনিরনগর ওয়ার্ডের বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো. হাসান মুরাদ, বাকের মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইমুনর রশীদ, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা ও সদস সচিব স ম জিয়াউর রহমান, এ্যাড ভিশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মহাসচিব মো. মাসুদ রানা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন রক্তদান কর্মসূচী একটি মহৎ ও কল্যাণময়ী কাজ। এক ব্যাগ রক্তের জন্য একটি জীবন বিপন্ন হতে পারে। একটি বিপন্নের মধ্যে দিয়ে একটি পরিবার বিপন্ন হতে পারে। তাই এক ব্যাগ রক্ত একটি জীবন বাঁচায় না, একটি পরিবারকেও বাঁচায়। তাই বক্তারা সমাজের সকল সুস্থ ও সাবলিল মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।

কর্মসূচিতে সংগঠনের সভাপতি মো. ফোরকান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ শাহ এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া) এর চট্টগ্রাম মহানগর এর সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন তাহের। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা ও পীর ভাই মো. শফিউল আলম ভূইয়া, মো. শফিউর রহমান সাইফু, আই.এইচ. মো. মিয়া, মো. নাছির তালুকদার।

অনুষ্ঠানে ডবলমুরিং থানা কমিটি, সদরঘাট থানা কমিটি ও আকবর শাহ থানা কমিটির আওতাধীন সকল ওয়ার্ড ও ইউনিট কমিটির নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করেন। এই কর্মসূচিতে ৪৫ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ