1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপফুটবল টুর্নামেন্ট উদ্বোধন কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা মুগদায় মাদকের ‘ওপেন মার্কেট’: জিম্মি সাধারণ মানুষ ও মুসল্লিরা, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট বই হোক জীবন গঠনের হাতিয়ার চট্টগ্রাম ওয়াসার কাজ করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা: মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায়মারাত্মক ব্যাঘাত ঘটছে এস আই আর আবহে পশ্চিমবঙ্গ বিধানসভা প্রথম পর্যায়ের ঐতিহাসিক নির্বাচন বিজিবির যৌন উত্তেজক সিরাপ উদ্ধার রাতের অভিযানে চমক: দারোয়ানের কক্ষ থেকে বিদেশি মদের আস্তানা উন্মোচন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর বক্তব্যের পর উত্তেজিত শিক্ষার্থীরা শান্ত হলেন।

রামগড়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ, ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশকাল: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির রামগড়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুদ ও বিক্রির দায়ে এক ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে রামগড় পৌরসভার সোনাইপুল বাজারের “জননী মেডিকেল হল”-এ এই অভিযান পরিচালনা করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম। অভিযানে প্রায় ৪ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ফার্মেসির অধিকাংশ ঔষধের মেয়াদ শেষ হয়ে গেছে বহু বছর আগে। কিছু ঔষধের মেয়াদ ২০২০, ২০২২ ও ২০২৩ সালে শেষ হয়েছে। এমনকি কয়েকটি ঔষধের মেয়াদ ২০১৮ সালেই শেষ হলেও সেগুলো এখনো মজুদ ছিল।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক মোঃ নুর হোসেনকে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় ও মজুদ রাখার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জব্দকৃত ঔষধগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ