1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা: মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ এস আই আর আবহে পশ্চিমবঙ্গ বিধানসভা প্রথম পর্যায়ের ঐতিহাসিক নির্বাচন বিজিবির যৌন উত্তেজক সিরাপ উদ্ধার রাতের অভিযানে চমক: দারোয়ানের কক্ষ থেকে বিদেশি মদের আস্তানা উন্মোচন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর বক্তব্যের পর উত্তেজিত শিক্ষার্থীরা শান্ত হলেন। যুবককে থাপ্পর দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিন্দার ঝড় শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবি বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের। পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর মনোহরদী থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার-২ নবাগত ইউএনও মোহদয় বরাবরে খোলা চিঠি পূর্বাচলে মাদক ব্যবসায়ী বিরুদ্ধে এলাকাবাসীমানববন্ধন, বিক্ষোভ

আগামী শনিবার তারেক রহমানের সাথে বৈঠকে বসছে এনডিএম

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

আগামী শনিবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬ টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন বিএনপির যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবার (৭ আগষ্ট) সন্ধ্যায় এনডিএম এর দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বৈঠকে তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। বিএনপির লিয়াঁজো কমিটির পক্ষে নেতৃত্ব দিবেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মোমিনুল আমিন, উচ্চ পরিষদ সদস্য হুমায়ূন পারভেজ খান, ভাইস চেয়ারম্যান ফারুক উজ জামান চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক, ব্যারিষ্টার শাহেদুল আজম এবং দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি।

এর আগে গত জুলাই মাসের তৃতীয় সপ্তাহে লন্ডনের একটি অভিজাত হোটেলে চলমান রাজনৈতিক সংকট ও জাতীয় ঐক্য গঠনের প্রেক্ষাপট নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কর্তৃক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ঘোষণার পর এনডিএম এর সঙ্গে তারেক রহমানের এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই বৈঠক বিশেষ গুরুত্ব বহন করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ