1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় শতাধিক ওলামায়ে কেরামকে নিয়ে ফ্রেশ বাজারের নৌকা ভ্রমণ ও মিলনমেলা ‘পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ নয়, বিএনপি জেলা পরিষদ’—সারজিস আলম ‎গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, ১৫ পরিবারকে প্রশাসনের সহায়তা সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা ও সাহিত্যচিন্তক মাধুরী ব্যানার্জীর লেখা অনুগল্প : “মুখোশের আড়ালে” হ্নীলায় শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক! ১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইসহ আটক ১ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা আজ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন আরবাজ, অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে প্রকাশ্যে

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

৫৮ বছর বয়সেই বলিউড অভিনেতা ও নির্মাতা আরবাজ খান দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন। স্ত্রী সুরা খান বর্তমানে অন্তঃসত্ত্বা। এতদিন পাপারাজ্জিদের চোখ এড়িয়ে চললেও অবশেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে এলেন আরবাজ।

আরবাজ খানের জন্মদিনের আগের রাতে স্ত্রীকে নিয়ে পোজ দিতে দেখা যায় তাকে। প্রথমে ক্যামেরার সামনে আসতে না চাইলেও পরে স্বামীর হাত ধরে হাসিমুখেই পোজ দেন সুরা।

দু’জনকে একসঙ্গে দেখে স্পষ্ট, খুব শিগগিরই খান পরিবারে নতুন অতিথির আগমন ঘটতে চলেছে।

সুরা খান পেশায় একজন জনপ্রিয় রূপটান শিল্পী। আরবাজের সঙ্গে বিয়ের পর থেকেই তারা ছিলেন একান্তে, আলোচনার বাইরে। তবে এবার অন্তঃসত্ত্বা স্ত্রীর হাত ধরে জনসমক্ষে এসে খুশির খবর যেন নিজের মুখেই জানান দিলেন অভিনেতা।

উল্লেখ্য, মালাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘদিন মডেল জর্জিয়া অ্যান্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কে ছিলেন আরবাজ খান। যদিও সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। হঠাৎ করেই সুরার সঙ্গে ঘর বাঁধেন তিনি। এখন তারা অপেক্ষায় নিজেদের প্রথম সন্তানের জন্য—যা আরবাজের জীবনে দ্বিতীয়বার বাবা হওয়ার অভিজ্ঞতা হতে চলেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ