1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় শতাধিক ওলামায়ে কেরামকে নিয়ে ফ্রেশ বাজারের নৌকা ভ্রমণ ও মিলনমেলা ‘পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ নয়, বিএনপি জেলা পরিষদ’—সারজিস আলম ‎গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, ১৫ পরিবারকে প্রশাসনের সহায়তা সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা ও সাহিত্যচিন্তক মাধুরী ব্যানার্জীর লেখা অনুগল্প : “মুখোশের আড়ালে” হ্নীলায় শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক! ১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইসহ আটক ১ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা আজ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

বিচ্ছেদের পথে সাইফ-কারিনা, দাবি পাকিস্তানি সাংবাদিকের

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

২০১২ সালে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরকে বিয়ে করেন পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলী খান। এর আগে প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন এ তারকা জুটি। বিয়ের পর দুই সন্তান—তৈমুর ও জেহর জন্ম হয়। ক্যারিয়ার ও সংসার একসঙ্গে সামলে আসছিলেন কারিনা কাপুর।
এর মধ্যে শোনা গেল তাদের বিচ্ছেদের গুঞ্জন।
সম্প্রতি জনপ্রিয় এ দম্পতি নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন—এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন পাকিস্তানি সাংবাদিক মুবাসের লুকম্যান। এ মন্তব্য ঘিরেই ইতোমধ্যে বলিপাড়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।

পাকিস্তানি সাংবাদিক মুবাসের দাবি, সাইফ ও কারিনার দাম্পত্যে নাকি ক্রমেই জটিলতা বাড়ছে।

তিনি জানান, এক ভারতীয় সূত্রেই এ তথ্য পেয়েছেন তিনি। যদিও কোনো সংবাদমাধ্যম কিংবা নির্দিষ্ট কোনো প্রমাণ তিনি প্রকাশ করতে পারেননি।

মুবাসের আরো দাবি করেন, কারিনা নাকি সাইফকে হাতেনাতে ধরেন অন্য এক নারীর সঙ্গে। সেখান থেকেই দাম্পত্য সম্পর্কে চিড় ধরেছে।শুধু তা-ই নয়, সাইফ নাকি কাতারে গিয়ে পাকাপাকিভাবে থাকতে চাইছেন।
কিন্তু কারিনা দেশ ছেড়ে বিদেশে গিয়ে বসবাস করতে রাজি নন। এ বিষয় নিয়েও তাদের মধ্যে তীব্র মনোমালিন্য তৈরি হয়েছে।

এর মাঝেই আরো বিস্ফোরক দাবি করেন পাক সাংবাদিক। তিনি বলেন, সাইফ আলী খানের ওপর যে হামলা হয়েছিল, তার নেপথ্যেও নাকি কারিনা কাপুর জড়িত ছিলেন।

তবে এ দাবি পুরোপুরি ভিত্তিহীন বলেই মনে করছেন বলিপাড়ার একাংশ। কারণ সাইফ-কারিনার পক্ষ থেকে এখনো এ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ