1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় শতাধিক ওলামায়ে কেরামকে নিয়ে ফ্রেশ বাজারের নৌকা ভ্রমণ ও মিলনমেলা ‘পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ নয়, বিএনপি জেলা পরিষদ’—সারজিস আলম ‎গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, ১৫ পরিবারকে প্রশাসনের সহায়তা সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা ও সাহিত্যচিন্তক মাধুরী ব্যানার্জীর লেখা অনুগল্প : “মুখোশের আড়ালে” হ্নীলায় শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক! ১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইসহ আটক ১ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা আজ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

ফিলার সরানোর পর এবার মাকড়সার কামড়, ভোগান্তিতে উরফি

  • প্রকাশকাল: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

বিতর্ক ও আলোচনার কেন্দ্রে থাকা অভিনেত্রী ও ফ্যাশন আইকন উরফি জাভেদ আবারও পড়েছেন শারীরিক সমস্যায়। দিন কয়েক আগে ঠোঁটের ফিলার সরিয়ে ত্বকের মারাত্মক ক্ষতির শিকার হয়েছিলেন তিনি। সেই ধাক্কা সামলে উঠতেই এবার আবার নতুন বিপদ, মাকড়সার কামড়ে মুখ ফুলে গেছে উরফির।

সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্যার কথা জানিয়ে একটি ছবি শেয়ার করেছেন উরফি। ছবিতে দেখা যাচ্ছে, তিনি গাড়িতে বসে আছেন, মাথায় হাত দিয়ে, মুখে কোথাও যেন ওষুধ বা ক্রিম লাগানো। সঙ্গে তিনি ক্যাপশনে লেখেন, ‘সবাই এত নজর লাগিয়েছে যে মুখের এত দুরাবস্থা।’

এর আগেও ফিলার অপসারণের পর উরফির মুখ ফুলে গিয়েছিল, চেহারার পরিবর্তন এতটাই ছিল যে নিজেকে পর্যন্ত চিনতে পারছিলেন না বলে জানিয়েছিলেন তিনি। এবার সরাসরি মুখে মাকড়সার কামড়। যে কারণে মুখের একাংশ ফুলে গেছে এবং চেহারায় ফুটে উঠেছে ক্লান্তি ও কষ্টের ছাপ।

এই পরিস্থিতিতে উরফির অনুরাগীরাও বেশ উদ্বিগ্ন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

উল্লেখ্য, অনন্য পোশাক ও চর্চিত ফ্যাশন সেন্সের জন্য প্রায়শই আলোচনায় আসেন উরফি জাভেদ। কিন্তু সৌন্দর্য ধরে রাখতে নানা বিউটি ট্রিটমেন্ট বা ফিলারের প্রয়োগ মাঝেমধ্যেই তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ