শারমিন সরকার বৃষ্টি
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:::
মঙ্গলবার (০৫ আগস্ট ২০২৫) খাগড়াছড়ির মুক্ত মঞ্চে বিজয় র্যালী করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি ও সহযোগী সংগঠন।ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র্যালী ও সমাবেশের আয়োজন করেন। খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিজয় র্যালী করে।
খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এন এন আবছার। এছাড়াও খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাংগঠনিক সম্পাদক আ: রব রাজা,যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কু,খাগড়াছড়ি পৌর বিএনপির সাধারন সম্পাদক নজরুল ইসলাম এতে বক্তব্য রাখেন।
এছাড়াও খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল্লাহ আল নোমান সাগরসহ দলীয় নেতাকর্মীরা এতে অংশ নেন। বক্তারা বলেন, ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে ওয়াদুদ ভূঁইয়াকে নির্বাচিত করার আহ্বান জানান।
Leave a Reply