নিজস্ প্রতিবেদক ঃ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফ্রেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়ে মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল আমিরুল বলেন সুনির্দিষ্ট সময় ঘোষণা জনজীবনে স্বস্তি ও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা মনে করি।
৬ই আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য (দপ্তর) উত্তম কুমার ঘোষ স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে তাঁরা আরও জানান বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য জাতীয় নির্বাচন অত্যাবশ্যক, আমরা প্রথম থেকেই বলে আসছি বিচার, সংস্কার ও নির্বাচন এই তিনটি, এই সরকারের মূল কাজ। এখানে বিচার একটি চলমান প্রক্রিয়া যা ইতোমধ্য শুরু হয়েছে। আর সংস্কার সম্পন্ন করার জন্য জনগণের সম্মতি প্রয়োজন তথা প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। অথচ যথাযথ নির্বাচিত সরকারের জন্য অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন প্রয়োজন। জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যাতে রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে, যা এই সরকারের একটি বড় দায়িত্ব ও চ্যালেঞ্জ।
অবিলম্বে নির্বাচনে সকলের সমান সুযোগ সৃষ্টিসহ নির্বাচনি প্রক্রিয়ার ওপরে যাতে জনগণের আস্থা ফিরে আসে সে জন্য আইন শৃঙ্খলার দ্রুত উন্নতি করে নির্বাচনের যথাযথ পরিবেশ তৈরী করা ও জনগণ যেন ভোট দিতে কেন্দ্রে আসে তার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।
Leave a Reply