1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার ও ফেরত আনয়ন ৫৩ বিজিবি’র সফল তৎপরতা তিতাস নদীতে তিন বছর পর জমজমাট নৌকা বাইচ অনুষ্ঠিত, বিজয়ী শাপলা বয়েজ ক্লাব মধুপুরে মামলা তুলে নিতে রাজি না হওয়ায় হত্যার হুমকির অভিযোগ : থানায় জিডি ডেঙ্গু প্রতিরোধ দিবসে শপথ, পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত বীরগঞ্জ নিশ্চিত করি। দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন_পুলিশ সুপার জেদান আল মুসা, সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ মাদারীপুরে তরুণদের আধুনিক ক্যারিয়ার গড়ার পথ দেখালো ‘অতিথি ওভারভিউ’ রামগড়ে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা যুবকের কলকাতায় শতাধিক কবি-সাহিত্যিকের উপস্থিতিতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন দুর্গম মানুষের পাশে সেনাবাহিনী: খাগড়াছড়িতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, সেবা পেলেন সহস্রাধিক ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড

গাজার সঙ্গে পুনরায় আংশিকভাবে বাণিজ্য চালু করবে ইসরায়েল

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

মানবিক সাহায্যের ওপর নির্ভরতা কমাতে ধ্বংসস্তুপে পরিণত গাজার সঙ্গে আংশিকভাবে বেসরকারি খাতের বাণিজ্য পুনরায় চালু করবে ইসরায়েল।

মঙ্গলবার ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি কার্যক্রমের সমন্বয়কারী ইউনিট সিওজিএটি এ ঘোষণা দিয়েছে।

জেরুজালেম থেকে এএফপি জানায়, সিওজিএটি বলেছে, বাণিজ্য চালুর জন্য প্রতিরক্ষা সংস্থার মাধ্যমে বেশ কয়েকটি মানদণ্ডে যাচাই-বাছাইয়ের মাধ্যমে স্বল্প সংখ্যক স্থানীয় ব্যবসায়ীকে অনুমোদন দেওয়া হয়েছে।

ইসরায়েল ২২ মাস ধরে গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করছে। গত ২ মার্চ থেকে গাজায় সম্পূর্ণ অবরোধ জারির পর মার্কিন-সমর্থিত একটি বেসরকারি সংস্থার খাদ্য বিতরণ কেন্দ্র খুলতে সহায়তার জন্য মে মাসে আংশিকভাবে তা তুলে নেওয়া হয়।

যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, জাতিসংঘের বিশেষজ্ঞদের প্রতিবেদনে এ ধরনের সতর্কতার পর গত মাসে আরব দেশগুলো ও ইউরোপীয় সামরিক বাহিনী ত্রাণ পাঠাতে শুরু করে। বিমান থেকেও ত্রাণ পাঠানো হয়।

সিওজিএটির প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় পণ্য আমদানির ক্ষেত্রে হামাসের সম্পৃক্ততা রোধ করতে উপত্যকায় প্রবেশের আগে বেসরকারি খাতের অর্থের যোগান খতিয়ে দেখা হবে এবং ইসরায়েলি সামরিক বাহিনী বিষয়টি দেখভাল করবে।

সিওজিএটি আরো জানিয়েছে, অনুমোদিত পণ্যগুলোর মধ্যে ফল, শাকসবজি, শিশুখাদ্য ও চিকিৎসা সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ