1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার ও ফেরত আনয়ন ৫৩ বিজিবি’র সফল তৎপরতা তিতাস নদীতে তিন বছর পর জমজমাট নৌকা বাইচ অনুষ্ঠিত, বিজয়ী শাপলা বয়েজ ক্লাব মধুপুরে মামলা তুলে নিতে রাজি না হওয়ায় হত্যার হুমকির অভিযোগ : থানায় জিডি ডেঙ্গু প্রতিরোধ দিবসে শপথ, পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত বীরগঞ্জ নিশ্চিত করি। দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন_পুলিশ সুপার জেদান আল মুসা, সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ মাদারীপুরে তরুণদের আধুনিক ক্যারিয়ার গড়ার পথ দেখালো ‘অতিথি ওভারভিউ’ রামগড়ে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা যুবকের কলকাতায় শতাধিক কবি-সাহিত্যিকের উপস্থিতিতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন দুর্গম মানুষের পাশে সেনাবাহিনী: খাগড়াছড়িতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, সেবা পেলেন সহস্রাধিক ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড

মধুপুরে মামলা তুলে নিতে রাজি না হওয়ায় হত্যার হুমকির অভিযোগ : থানায় জিডি

  • প্রকাশকাল: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
মধুপুরে মামলা তুলে নিতে রাজি না হওয়ায় হত্যার হুমকির অভিযোগ : থানায় জিডি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে ধার দেওয়া সাড়ে সাত লাখ টাকা ফেরত না পাওয়াকে কেন্দ্র করে দায়ের করা মামলা তুলে নিতে রাজি না হওয়ায় এক ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে তিনজনের বিরুদ্ধে মধুপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মো. মাজহারুল ইসলাম (৪১)।
গত ৮ সেপ্টেম্বর করা ওই জিডিতে মাজহারুল ইসলাম অভিযোগ করেন, মির্জাবাড়ী ইউনিয়নের পালবাড়ী এলাকার মোছা. মলিদা বেগম (৪৫) তাঁর কাছ থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা ধার নেন। নির্ধারিত সময়ের পরও টাকা ফেরত না দিয়ে তাঁকে দিনের পর দিন ঘোরানো হয়। পরে টাকা আদায়ের জন্য তিনি মলিদা বেগমের বিরুদ্ধে আদালতে সিআর মামলা করেন। মামলাটির নম্বর ৭৭২/২৬ এবং দায়েরের তারিখ ৮ জুলাই ২০২৬।
জিডিতে আরও বলা হয়, মামলার নোটিশ পাওয়ার পর মলিদা বেগমের স্বামী মো. আরিফুল ইসলাম (৫০) বিভিন্ন ব্যক্তির মাধ্যমে মাজহারুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের মামলা তুলে নেওয়ার জন্য চাপ ও হুমকি দিয়ে আসছিলেন।
মাজহারুল ইসলামের অভিযোগ, গত ২৮ আগস্ট বিকেলে পালবাড়ী এলাকায় নিজ বাড়ির সামনে তাঁকে একা পেয়ে আরিফুল ইসলাম, মলিদা বেগম ও মো. মাহবুব আলম (৪০) মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেন। তিনি মামলা প্রত্যাহারে অস্বীকৃতি জানালে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একই সঙ্গে মামলা তুলে না নিলে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জিডিতে উল্লেখ করেন তিনি।
এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মাজহারুল ইসলাম। ভবিষ্যতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ী করার পাশাপাশি বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেন তিনি।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ