1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার ও ফেরত আনয়ন ৫৩ বিজিবি’র সফল তৎপরতা তিতাস নদীতে তিন বছর পর জমজমাট নৌকা বাইচ অনুষ্ঠিত, বিজয়ী শাপলা বয়েজ ক্লাব মধুপুরে মামলা তুলে নিতে রাজি না হওয়ায় হত্যার হুমকির অভিযোগ : থানায় জিডি ডেঙ্গু প্রতিরোধ দিবসে শপথ, পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত বীরগঞ্জ নিশ্চিত করি। দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন_পুলিশ সুপার জেদান আল মুসা, সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ মাদারীপুরে তরুণদের আধুনিক ক্যারিয়ার গড়ার পথ দেখালো ‘অতিথি ওভারভিউ’ রামগড়ে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা যুবকের কলকাতায় শতাধিক কবি-সাহিত্যিকের উপস্থিতিতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন দুর্গম মানুষের পাশে সেনাবাহিনী: খাগড়াছড়িতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, সেবা পেলেন সহস্রাধিক ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড

অন্তর্বতীকালীন সরকার প্রধানের প্রতি দাবি-এখনই নির্বাচন ঘোষণা করুন : ফারুক

  • প্রকাশকাল: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

‎প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

‎গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় নোয়াখালীর সেনবাগে বিজয়ের বর্ষপূর্তিতে  সেনবাগ জেলা পরিষদ সুপার মার্কেট মাঠে আনন্দ মিছিল পূর্ববর্তী সেনবাগ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎মঙ্গলবার ( ৫ আগস্ট )  সকাল ১১ টায় সেনবাগ উপজেলা বিএনপির উদ্যোগে গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয়ের বর্ষপূর্তিতে মিছিল পূর্ববর্তী সমাবেশে সভাপতিত্ব করেন, সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী ও সঞ্চালনা করেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটন।

‎উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী -২ আসন থেকে ৫ বার নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবেদীন ফারুক।

‎এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, জেলা বিএনপির সাবেক সদস্য মিয়া মোহাম্মদ ইলিয়াস, বিএনপি নেতা নুরনবী বাচ্চু, আমিন উল্লাহ বিএসসি, জেলা পরিষদের সাবেক সদস্য জহিরুল ইসলাম জহির, শহিদুল্লাহ শহিদ, ফারুক বাবুল, হুমায়ন কবির হুমু, মনিরুল ইসলাম হেডমাস্টার, মোঃ ইসমাইল হেডমাস্টার, মোসাদ্দেক হোসেন ভূঞা, আক্তার হোসেন ভূঞা, বকুল আলম মুন্না, বিভিন্ন ইউনিয়ন, পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ।

‎সমাবেশের পূর্বে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস) অভিনীত পথ নাটিকা  “জালিমের শেষ দিন”মঞ্চস্হে অভিনয় করেন, মনির চৌধুরী ও মনিকা দাস। সমাবেশে
‎প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ মারা গেছেন,আল্লাহ ওনাকে বেহেস্ত নসীব করুন। জীবনে তিনি ভুল করেছেন ১৪ সালের নির্বাচনে হাসপাতালে থেকেও বিনা স্বাক্ষরে নির্বাচনে অংশ গ্রহন করে। যদি তিনি নির্বাচনে অংশ না নিতেন, তাহলে ফ্যাসিবাদের জন্ম হতোনা। আমাদের সংগ্রাম শেখ হাসিনার বিরুদ্ধে, আমাদের সংগ্রাম নব্য রাজনীতিতে নাম লেখানো দলের বিরুদ্ধে। ইউনুস সাহেব ৮ তারিখে আপনার ক্ষমতার একবছর পূর্ণ হবে। আপনাকে আমাদের ভালো লাগে, আপনার কথা ও কাজ আমাদের ভালো লাগে। আপনার নিকট অনুরোধ কারো প্ররোচনায় পড়ে নির্বাচন আর পিছানো যাবে না। জনগণের দাবী এ আগস্টে স্বৈরাচার পতনের মাস তাই এই বিজয়ের মাসে নির্বাচনী তফসিল ঘোষণা করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ