1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা: মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ এস আই আর আবহে পশ্চিমবঙ্গ বিধানসভা প্রথম পর্যায়ের ঐতিহাসিক নির্বাচন বিজিবির যৌন উত্তেজক সিরাপ উদ্ধার রাতের অভিযানে চমক: দারোয়ানের কক্ষ থেকে বিদেশি মদের আস্তানা উন্মোচন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর বক্তব্যের পর উত্তেজিত শিক্ষার্থীরা শান্ত হলেন। যুবককে থাপ্পর দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিন্দার ঝড় শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবি বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের। পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর মনোহরদী থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার-২ নবাগত ইউএনও মোহদয় বরাবরে খোলা চিঠি পূর্বাচলে মাদক ব্যবসায়ী বিরুদ্ধে এলাকাবাসীমানববন্ধন, বিক্ষোভ

নাগেশ্বরীতে জুলাই-আগস্ট অভ্যুত্থানের বিজয় দিবস এর বর্ষপূর্তিতে আনন্দ র‍্যালি ও গণসমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশকাল: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

নাগেশ্বরী (কুড়িগ্রাম), ৫ আগস্ট ২০২৫:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের আয়োজনে “জুলাই-আগস্ট গণ অভ্যুত্থান”-এর বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে এক বিশাল আনন্দ র‍্যালি ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ২.০০টায় নাগেশ্বরী পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি উপজেলা মুক্ত মঞ্চে গিয়ে এক বিশাল গণসমাবেশে রূপ নেয়। উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা ছিল উচ্ছ্বাস ও বিজয়ের আবহে মুখরিত।

গণসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা। তাঁর বক্তব্যে বলেন “জুলাই-আগস্ট অভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদ রাশেদ,রব্বানী,নুর আলমসহ যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের ত্যাগ বৃথা যেতে পারে না। এই আন্দোলনের মধ্য দিয়েই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিএনপি কুড়িগ্রাম জেলার অন্যতম সদস্য ও নাগেশ্বরী এলাকার কৃতি সন্তান ডা. ইউনুছ, তিনি প্রশাসন কে উদ্দ্যেশ্য করে বলেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিস্ট দের আনাগোনা,তাদের নিয়ন্ত্রণ করুন।নইলে এই বিজয়ের সুফল নস্যাৎ হয়ে যাবে।নাগেশ্বরী তথা সারা দেশের ফ্যাসিস্ট ও তাদের দোসর দের আইনের আওতায় আনার বিকল্প নেই।

এড. বজলুর রশীদ, জেলা বিএনপি সদস্য ও কুড়িগ্রাম জেলা জজ কোর্টের পিপি বলেন,
“আইনের শাসন আজ ধ্বংসের মুখে। গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে ২০২৪-এর আন্দোলন ও ত্যাগকে স্মরণ করে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”
আলহাজ্ব শফিউল আলম শফি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলেন
“নাগেশ্বরীসহ সারাদেশে বিএনপির নেতাকর্মীরা যেভাবে কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করছে, তা নিঃসন্দেহে ভবিষ্যতের মুক্তির বার্তা।”

শহিদুল ইসলাম সরকার, যুগ্ম আহ্বায়ক,
“জবাবদিহিমূলক শাসনব্যবস্থা ছাড়া দেশে শান্তি সম্ভব নয়। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”

আলহাজ্ব মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব, “নেতা-কর্মীদের মনোবল আজ আগের চেয়েও দৃঢ়। এই ঐক্যই গণতন্ত্রের বিজয় নিশ্চিত করবে।”

আবুল কাশেম সরকার, পৌর বিএনপির আহ্বায়ক বলেন,নাগেশ্বরী বি এন পি তে বিভাজনের রাজনীতি করার সুযোগ নেই।নতুন বাংলাদেশ বিনির্মান আগামী দিনে বি এন পি কে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।

এছাড়াও দলের অনুপ্রেরণা মূলক বক্তব্য রাখেন,পৌর বি এন পি র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক,সদস্য সচিব মো. আজিজুল হক, যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, ছাত্রদলের আহ্বায়ক রোকনুজ্জামান টুকু।

নাগেশ্বরী উপজেলা জাসাস শিল্পী দের জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা করা হয়।

বক্তব্যের মাঝে মাঝে জাসাস শিল্পী দের দেশাত্মবোধক গান অনুষ্ঠান কে এক ভিন্ন মাত্রা দান করেছে।

অনুষ্ঠান শেষে নাগেশ্বরী উপজেলার জুলাই আগষ্ট অভ্যূত্থান এ শহীদ রব্বানী ও রাশেদের পরিবার কে সম্মাননা উপহার তুলে দেন উপজেলা বি এন পি র আহবায়ক সহ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন আপেল এবং উপজেলা বিএনপির সদস্য (দপ্তর দায়িত্বপ্রাপ্ত) মাহফুজার রহমান আপেল।
গণসমাবেশের প্রতিটি মুহূর্ত ছিল উৎসাহ, উদ্দীপনা ও জাতীয়তাবাদী চেতনায় পরিপূর্ণ। নেতাকর্মীদের চোখে ছিল ভবিষ্যতের মুক্তির প্রত্যয় এবং দলের প্রতি অবিচল আস্থা।

এই আনন্দ র‍্যালি ও গণসমাবেশের মাধ্যমে প্রমাণিত হয়েছে, নাগেশ্বরীর জনগণ এখনো গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনের পথে অবিচল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ