1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার ও ফেরত আনয়ন ৫৩ বিজিবি’র সফল তৎপরতা তিতাস নদীতে তিন বছর পর জমজমাট নৌকা বাইচ অনুষ্ঠিত, বিজয়ী শাপলা বয়েজ ক্লাব মধুপুরে মামলা তুলে নিতে রাজি না হওয়ায় হত্যার হুমকির অভিযোগ : থানায় জিডি ডেঙ্গু প্রতিরোধ দিবসে শপথ, পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত বীরগঞ্জ নিশ্চিত করি। দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন_পুলিশ সুপার জেদান আল মুসা, সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ মাদারীপুরে তরুণদের আধুনিক ক্যারিয়ার গড়ার পথ দেখালো ‘অতিথি ওভারভিউ’ রামগড়ে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা যুবকের কলকাতায় শতাধিক কবি-সাহিত্যিকের উপস্থিতিতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন দুর্গম মানুষের পাশে সেনাবাহিনী: খাগড়াছড়িতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, সেবা পেলেন সহস্রাধিক ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত একজনের ৪ মাসের কারাদণ্ড

খাগড়াছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে সম্মুখযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে খাগড়াছড়িতে সম্মুখ সারির যোদ্ধাদের সম্মাননা এবং শহিদ পরিবার ও আহতদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে শহরের টাউন হল মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্যসহ প্রমুখ।

বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিনটি শুধু গণতন্ত্রের পথে এক অগ্রগামী পদক্ষেপই নয়, বরং তা জাতির আত্মত্যাগ ও সংগ্রামের প্রতিচ্ছবি।” তারা ভবিষ্যৎ প্রজন্মকে এই ইতিহাস জানার এবং তা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত সম্মুখযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। শহিদ পরিবার ও আহতদের প্রতিও জানানো হয় গভীর শ্রদ্ধা।

এর আগে সকালেই রামগড়ের শহীদ আব্দুল মজিদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসক।

অনুষ্ঠানটি ছিল আবেগঘন, ইতিহাসচেতনামূলক এবং প্রেরণাদায়ী এক আয়োজন, যা অংশগ্রহণকারীদের মাঝে স্মৃতিচারণা ও ঐতিহাসিক দায়বদ্ধতা জাগিয়ে তোলে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ