স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি, ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ঝালকাঠি জেলা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আলহাজ সরদার মো. শাহ আলমের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। একই সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।
উল্লেখ্য, সরদার মো. শাহ আলম আজ বুধবার ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি …………. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮১ বছর এবং তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
Leave a Reply