1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
হাইরে বিধাতার কঠিন পরিহাস ছেলের বিয়ে দেখে যেতে পারেননি পিতা কালিয়াকৈরে ৭০ কেজি গাজা সহ আটক ২নগদ তিনলক্ষ সত্তর হাজার টাকা পাঁচবিবিতে পুকুরে ডুবে আপন ২’ভাইয়ের মৃত্যু নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা

চন্দনাইশে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী 

  • প্রকাশকাল: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপন ও চারা বিতরন করেছেন চট্টগ্রাম ১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আংশিক সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী।

মঙ্গলবার (২২ জুলাই) বিকালে অত্র এলাকার বিভিন্ন অঞ্চলে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ, চারা বিতরণ এবং গাছের পরিচর্যা কর্মসূচি উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি নেতা ও সমাজসেবক শফিকুল ইসলাম রাহী। “গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যে খাগরিয়া ইউনিয়নে অবস্থিত শফিকুল ইসলাম রাহী দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানার উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কর্মসূচি উদ্ভোদনকালে  প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম রাহী বলেন, “পরিবেশ রক্ষা আমাদের সবার দায়িত্ব। শুধু গাছ লাগানো নয়, গাছের পরিচর্যার ক্ষেত্রেও সবাইকে সচেতন হতে হবে। একটি গাছ মানে একটি জীবনের আশ্রয়।” তিনি আরও বলেন, “শুধু চারা রোপণ নয়, প্রতিটি গাছের টিকে থাকা নিশ্চিত করতে পরিচর্যার জন্য স্থানীয় ‘গাছ অভিভাবক’ নিয়োগ এবং একটি স্বেচ্ছাসেবী মনিটরিং টিম গঠন করা হচ্ছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শফিকুল ইসলাম রাহী দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা শফিক উল্লাহ মাহমুদ, এস এম আকরাম আলী, মুহাম্মদ নিজাম উদ্দিন , মোহাম্মদ আজিজুল হাসান, আরমান হোসেন আবির, মোহাম্মদ বাবু, তুহিন, মনছপ আলী প্রমূখ।

উল্লেখ্য, কর্মসূচির আওতায় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা, সামাজিক কেন্দ্র, রাস্তার পাশ ও উন্মুক্ত স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে বিনামূল্যে প্রায় ৫,০০০ চারা বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ