1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
হাইরে বিধাতার কঠিন পরিহাস ছেলের বিয়ে দেখে যেতে পারেননি পিতা কালিয়াকৈরে ৭০ কেজি গাজা সহ আটক ২নগদ তিনলক্ষ সত্তর হাজার টাকা পাঁচবিবিতে পুকুরে ডুবে আপন ২’ভাইয়ের মৃত্যু নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৩০০ কেজি আম পাঠালেন প্রধান উপদেষ্টা

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

জসীম উদ্দীন। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য শুভেচ্ছা উপহার হিসেবে রংপুরের বিখ্যাত ও সুস্বাদু ৩০০ কেজি হাঁড়িভাঙা আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার বিকাল ৫টায় আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে প্রধান উপদেষ্টার পাঠানো উপহারের ৩০০ কেজি আম ত্রিপুরায় প্রবেশ করে।

বাংলাদেশি একটি পিকআপ ভ্যানে করে ওই আম আগরতলা বন্দরে নিয়ে যাওয়া হয়। পরে ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশনের কর্মকর্তা চঞ্চল দে’র কাছে আমগুলো হস্তান্তর করেন আগরতলা বন্দর সুপারিন্টেন্ডেন্ট দেবাশীষ নন্দী।

আখাউড়া কাস্টমস সূত্রে জানা গেছে, সরাসরি রংপুর থেকে পিকআপভ্যানে করে আমগুলো আখাউড়া স্থলবন্দর কাস্টমসে আনা হয়।

আখাউড়া কাস্টমস সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সদরুল হাসান চৌধুরী আকাশ বলেন, ৬০টি কার্টনে ভর্তি ৩০০ কেজি আমের সবই হাঁড়িভাঙ্গা জাতের। বিকাল ৫টায় আমভর্তি পিকআপ আখাউড়া বন্দরে পৌঁছলে কাস্টমসের কার্যক্রম শেষে সরাসরি আগরতলা বন্দরে নিয়ে যাওয়া হয়

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ