1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল অত্যান্ত দর্শক প্রিয় নায়ক ছিলেন সালমান শাহ খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%দুই বিদ্যালয়ে পাস করেনি একজনও, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ রাজধানীর কদমতলী থানা এলাকা হতে ০৫ টি ককটেইল’সহ ০১ জন আসামী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সাঘাটার জনসভায় জামায়াত আমির: ‘প্রয়োজনে আবারও রাজপথে নামতে হবে’ রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারারোপন, বিতরণ ও আলোচনা সভা এসএসসি ফলাফলে লাকসাম উপজেলায় শীর্ষে নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয় ত্রিশালে গাঁজা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড রাজশাহীতে পাশের হার ৬৩.৬৭ গ্যাসের দাম কমে, ভাড়া কমে না—সিএনজি যাত্রীদের প্রশ্নের জবাব দেবে কে?

ময়মনসিংহ বিভাগের এইচএসসি ২০২৫ ইং পরীক্ষায় ১০৬টি কেন্দ্রে পরীক্ষার্থী ৭৮,৯৯৪ জন

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

মকবুল হোসেন, স্টাফ রিপোটার

সারাদেশের সাথে একযোগে ময়মনসিংহ বিভাগে আগামীকাল ২৬ জুন, বৃহস্পতিবার থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এবছর অনুষ্ঠেয় পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে সর্বমোট পরীক্ষার্থী ৭৮,৯৯৪ জন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ময়মনসিংহ কর্তৃক এ তথ্য জানা যায়।

প্রাপ্ত তথ্যানুযায়ী, অংশগ্রহণেচ্ছু পরীক্ষার্থীদের মধ্যে ৩৭,৩৩৭ জন ছাত্র এবং ৪১,৬৫৭ জন ছাত্রী। এরমধ্যে, বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ১৫,৯৯৫ জন, মানবিক বিভাগের ৫৬,০৯৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী রয়েছে ৬,৯০২ জন।

এবছর ময়মনসিংহ বিভাগের ৪টি জেলার সর্বমোট ১০৬টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে, ময়মনসিংহ জেলার ৫১টি কেন্দ্রে ৩৮,৯৯৮ জন, জামালপুর জেলার ২৫টি কেন্দ্রে ১৬,৪০৯ জন, নেত্রকোনা জেলার ২১টি কেন্দ্রে ১৪,৩১৬ জন এবং শেরপুর জেলার ৯টি কেন্দ্রে ৯,২৭১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। সর্বমোট পরীক্ষার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৫৯,১৪১ জন, অনিয়মিত ২,১৮৪ জন, আংশিক অনিয়মিত ১৭,৫৭৭ জন, প্রাইভেট পরীক্ষার্থী ০১ জন এবং মানোন্নয়ন পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে ৯১ জন পরীক্ষার্থী। বিভাগের মোট ২৯০টি প্রতিষ্ঠান থেকে এবছর ময়মনসিংহ বিভাগে এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে।

২৬ জুন-১০ আগস্ট, ২০২৫ পর্যন্ত এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষার তত্ত্বীয় পর্ব এবং ১১-২১ আগস্ট পর্যন্ত বিভিন্ন বিষয়ের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মোবাইলসহ সবধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, তবে প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ