1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল

সীমান্ত এলাকায় ৩ কোটি ৩০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ আটক ১

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

যৌথ অভিযানে চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা এলাকায় ৩ কোটি ৩০ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৩০০ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৭টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা কাঁটাপাড়া গ্রামে এই যৌথ অভিযানে এসব হেরোইন উদ্বার করা হয়।

এসময় নগদ ২ লাখ ৫০ হাজার টাকা উদ্বার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত চোরাকারবারি সদর উপজেলার চরবাগডাঙ্গা কাঁটাপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে মো. সাখাওয়াত হোসেন (৩২)। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে জেলা ডিএনসি কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি।

সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি জানায়, গোপন সংবাদের ভিক্তিতে সকালে সাখাওয়াত হোসেনের বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় বাড়ির মধ্যে থাকা ৩ কেজি ৩০০ গ্রাম হেরোইন ও নগদ আড়াই লাখ টাকাসহ সাখাওয়াত হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সাখাওয়াত হোসেন জানান, একই এলাকার আব্দুল্লাহ ওরফে আব্দুল ও জুয়েল রানার নেতৃত্বে তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় হেরোইন সংগ্রহ করে সারাদেশে পাচার করতো। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ