1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
ত্যাগীদের বাদ দিয়ে ‘অনুগতদের’ পদ! নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভে উত্তেজনা এনএসসির অনুমোদনে কবিরহাট ক্রীড়া সংস্থার নতুন যাত্রা মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত আব্দুল খালেকের উপর হামলার প্রতিবাদে নয়া গড়েয়া হাটে মানববন্ধন, হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জামালপুরে এডিট করা অডিও প্রচার করে হেয়প্রতিপন্নের অভিযোগে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন! টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত র‍্যালি-আলোচনা সভায় মুখর নোয়াখালী, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যের আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত। ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ

সেনবাগে খালের উপর জবরদখল করে ব্রীজ ও স্হাপনা নির্মাণ

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

সেনবাগে খালের উপর জবরদখল করে ব্রীজ ও স্হাপনা নির্মাণ

প্রফেসর ড. ‎মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

‎নোয়াখালীর সেনবাগের ছমিরমুন্সীর হাটের খালের উপর জবরদখল করে ব্রীজ ও স্হাপনা নির্মাণ করেছে মোহাম্মদীয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট।

‎বুধবার ( ১৬ জুলাই ) নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের অন্তর্গত  ছমিরমুন্সীর হাটের ফেনী- চৌমুহনী সড়কের উত্তর পাশে অবৈধ ও বেআইনি ভাবে মোহাম্মদীয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট খালের উপর ব্রীজ তৈরী করার মাধ্যমে হোটেলের প্রবেশপথ সৃষ্টি করেছে। এতে করে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।

‎সরেজমিনে এ প্রতিবেদক অনুসন্ধানে দেখেন, মোহাম্মদীয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট নিজেদের খেয়াল খুশি মতে পূর্বের অবৈধভাবে তৈরীকৃত ব্রীজের সাথে সংযুক্ত করে ব্রীজের প্রস্হ প্রসারিত করা হয়েছে।

‎স্হানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার বলেন,  এ বিষয়ে মোহাম্মদীয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক পক্ষকে উক্ত অবৈধভাবে খাল দখল করে ব্রীজ ও হোটেল প্রসারিত অংশ ভেঙ্গে ফেলার জন্য বারবার তাগিদ দেয়া সত্বেও কোন কর্ণপাত করেনি। উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করেছি, যে কোন মুহূর্তেই সংশ্লিষ্ট প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।

‎এদিকে স্হানীয় এলাকাবাসী চায় অতিসত্বর উক্ত স্হাপনা ভেঙ্গে পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা দূরীকরণ সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রশাসনের সংশ্লিষ্ট সকলকে কৃত্রিম বন্যার হাত থেকে রক্ষা করা জন্য বিশেষ ভাবে অনুরোধ জানায়।



শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ