1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
হাইরে বিধাতার কঠিন পরিহাস ছেলের বিয়ে দেখে যেতে পারেননি পিতা কালিয়াকৈরে ৭০ কেজি গাজা সহ আটক ২নগদ তিনলক্ষ সত্তর হাজার টাকা পাঁচবিবিতে পুকুরে ডুবে আপন ২’ভাইয়ের মৃত্যু নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা

পাবনা সদর জামায়াতে উদ্যোগে শুকরানা ও দোয়া মাহফিল

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা সদর উপজেলার উদ্দোগে জামায়াতের সাবেক ভারপাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদন্ড থেকে বেকসুর খালাস দেওয়ায় শুকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ২৮ মে পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মালিগাছা-মজিদপুর হাফিজিয়া মাদ্রাসায় মাওলানা এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস উপলক্ষে শুকরিয়া আদায়কল্পে এতিম ও অসহায়দের মাঝে খাদ্য পরিবেশনের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাবনা সদর উপজেলা আমীর মাওলানা আব্দুর রব এর সভাপতিত্বে সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও পাবনা জেলা জামায়াতে নায়েব আমীর, পাবনা-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন ।

এসময় আরো উপস্থিত ছিলেন, পাবনা সদর উপজেলা জামায়াতে নায়েব আমীর মাওলানা জাকারিয়া হোসাইন, প্রচার ও মিডিয়া সম্পাদক মাওলানা হাবিবুর রহমান সিরাজী, মালিগাছা ইউনিয়নের আমীর মাওলানা শহিদুল ইসলাম, সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মন্তাজ আলী, অত্র প্রতিষ্ঠানের সেক্রেটারি আব্দুস শুকুর, জীবন মাহমুদ সাইফুল্লাহ, আবুবকর,সাহাবুদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন সত্য সমাগত মিথ্যা অপসৃত, সত্যের বিজয় সব সময়ই হয় । এটিএম আজহারুল ইসলামের মুক্তির মাধ্যমে একথাই প্রমাণ করে । বক্তারা আরও বলেন, হত্যা, গুম, খুন, ফাঁসি দিয়ে ইসলামী আন্দোলন দমিয়া রাখা যাবে না । আমরা একটি সুখী, সমৃদ্ধ, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি । এসব ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন।

সভাশেষে মালিগাছা-মজিদপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের সাথে রাতের খাবার গ্রহণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ