1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা: মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ এস আই আর আবহে পশ্চিমবঙ্গ বিধানসভা প্রথম পর্যায়ের ঐতিহাসিক নির্বাচন বিজিবির যৌন উত্তেজক সিরাপ উদ্ধার রাতের অভিযানে চমক: দারোয়ানের কক্ষ থেকে বিদেশি মদের আস্তানা উন্মোচন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর বক্তব্যের পর উত্তেজিত শিক্ষার্থীরা শান্ত হলেন। যুবককে থাপ্পর দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিন্দার ঝড় শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবি বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের। পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর মনোহরদী থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার-২ নবাগত ইউএনও মোহদয় বরাবরে খোলা চিঠি পূর্বাচলে মাদক ব্যবসায়ী বিরুদ্ধে এলাকাবাসীমানববন্ধন, বিক্ষোভ

তথ্যসচিব তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্প ও বাংলাদেশ বেতারের ময়মনসিংহ কার্যালয় পরিদর্শন

  • প্রকাশকাল: রবিবার, ২৫ মে, ২০২৫

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা আজ ২৫ মে রবিবার দুপুরে ময়মনসিংহে জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ শীর্ষক প্রকল্প ও বাংলাদেশ বেতারের ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয় সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনে সচিব কমপ্লেক্স ভবনের জায়গা ঘুরে দেখেন। এরপূর্বে বেতার আঞ্চলিক অফিস পরিদর্শনের মাধ্যমে দপ্তরের সার্বিক কার্যক্রম সম্পর্কে সরেজমিন অবগত হন তিনি।

বাংলাদেশ বেতার, ময়মনসিংহ পরিদর্শনকালে সচিব অফিসের বার্তা, প্রকৌশল, অনুষ্ঠান-সহ বিভিন্ন শাখার খোঁজখবর নেন। এসময় তিনি বেতারে অনুষ্ঠিত ‘শ্রোতা আনন্দমেলা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। বক্তৃতায় দেশ গড়ার ক্ষেত্রে বেতারকে কাজ করার আহ্বান জানান তিনি। বেতার কেন্দ্র পরিদর্শনকালে ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোঃ মনিরুজ্জামান, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, বাংলাদেশ বেতার ময়মনসিংহ এর আঞ্চলিক পরিচালক মোঃ আল আমিন খানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে সচিব জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পের জায়গা পরিদর্শন করেন। প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে অবগত হয়ে দ্রুত কাজ করার নির্দেশনা দেন তিনি। জায়গা নির্বাচনের পরবর্তী প্রক্রিয়াগুলো যেন দ্রুততার সহিত সম্পন্ন হয় সে ব্যাপারে তাগিদ দেন। পরিদর্শনে উপস্থিত তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার, পরিচালক, সিনিয়র তথ্য অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে সংশ্লিষ্ট দপ্তরের সাথে দ্রুত যোগাযোগের নির্দেশনা দেন সচিব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ