1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
হাইরে বিধাতার কঠিন পরিহাস ছেলের বিয়ে দেখে যেতে পারেননি পিতা কালিয়াকৈরে ৭০ কেজি গাজা সহ আটক ২নগদ তিনলক্ষ সত্তর হাজার টাকা পাঁচবিবিতে পুকুরে ডুবে আপন ২’ভাইয়ের মৃত্যু নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা

আটক আওয়ামী লীগ নেত্রীর ‘জয় বাংলা’ স্লোগান, জুতা নিক্ষেপ জনতার

  • প্রকাশকাল: রবিবার, ২৫ মে, ২০২৫

রাজধানী ঢাকার এক আওয়ামী লীগ নেত্রীকে নারায়ণগঞ্জ থেকে আটক করেছে স্থানীয় জনতা। আটককৃত ওই নেত্রীর নাম রজনী আক্তার তুশি। পরে তাকে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।

এদিকে ওই নেত্রীকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, আটকের সময় তুশি ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকলে তার ওপর জুতা নিক্ষেপ করতে দেখা যায় স্থানীয় জনতাকে।

গতকাল শনিবার রাতে তুশিকে আটক করেন পাইকপাড়া বড় কবরস্থান এলাকার বাসিন্দারা। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ।

তিনি বলেন, ‘শনিবার রাতে তুশিকে স্থানীয়রা আটক করে খবর দিলে আমরা তাকে থানায় নিয়ে আসি। প্রাথমিকভাবে জানা গেছে, রজনী আক্তার তুশি ডেমরা থানার একজন সক্রিয় আওয়ামী লীগ নেত্রী।তবে তার পদ-পদবির বিষয়ে কিছু জানতে পারিনি।’

ওসি মোহাম্মদ নাছির আহমেদ বলেন, আটক করার সময় তুশি ‘জয় বাংলা’ স্লোগান দিলে এলাকাবাসীর তোপের মুখে পড়েন।এ সময় পরিস্থিতি শান্ত করতে তাদের কিছুটা বেগ পেতে হয়। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে তুশিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় একটি বাড়িতে গত তিন মাস ধরে পরিচয় গোপন রেখে ওই নেত্রী বাসা ভাড়া নিয়েছিলেন বলে দাবি করেছে স্থানীয়রা।

এদিকে শনিবার রাতেই তুশিকে ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ