1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
মধুপুরের মির্জাবাড়ীতে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪ টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী এলাকায় ডাম্পারের ধাক্কায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবস্বপ্ন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি নরসিংদী রায়পুরা মরজালে গাড়ী ভাংচুরও গাড়ী ছিন্তায় কারি তিন যাবককে আটক কাছে জনতাঃ বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “ নোয়াখালীতে ভূমি বিরোধের তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ শ্যামনগরে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ এবং পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস টেকনাফের উনছিপ্রাং ২২ রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় আটক ২ ‎বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ চালক, ভস্মীভূত ৮ মোটরসাইকেল ‎কুড়িগ্রামের প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার‎‎ দত্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৬ পরীক্ষায দত্ত উচ্চ বিদ্যালয়ের ফলাফলে অসাধারণ সাফল্য

বগুড়ার আওয়ামী লীগ-যুবলীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার

  • প্রকাশকাল: শনিবার, ২৪ মে, ২০২৫

একাধিক মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের বগুড়া জেলা শাখার তিন নেতাকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ মে) রাতে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার গুলিস্তান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু (৪৫), জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাসরাফি হিরো (৩৫) এবং বগুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা আরিফুর রহমান আরিফ (৩৫)।

জেলা পুলিশ সূত্র জানায়, গত বছরের আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র হত্যাকাণ্ড, বিস্ফোরণ ও হামলার ঘটনায় ওই তিন নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের ‘জুলাই আন্দোলন’কে ঘিরে তারা সক্রিয়ভাবে আন্দোলনবিরোধী কর্মকাণ্ডে অংশ নেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং ঢাকায় আত্মগোপনে থেকে সরকারবিরোধী নানা ষড়যন্ত্রে সক্রিয় ছিলেন। দায়েরকৃত মামলাগুলোর মধ্যে রয়েছে হত্যা, রাষ্ট্রদ্রোহ ও দাঙ্গা সৃষ্টির মতো গুরুতর অভিযোগ।

সূত্রটি আরও জানায়, গ্রেপ্তার তিনজনকে শনিবার (২৪ মে) সকালে বগুড়ায় নিয়ে আসা হতে পারে এবং সেদিনই তাদের আদালতে হাজির করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া বৈষম্যবিরোধী আন্দোলন বগুড়ায় সহিংস রূপ নেয়। সে সময় আন্দোলনরত ছাত্রদের ওপর হামলার ঘটনায় কয়েকজন গুরুতর আহত এবং একজন নিহত হন। এসব ঘটনায় দায়ের করা মামলাগুলোর এজাহারে আমিনুল ইসলাম ডাবলু, মাসরাফি হিরো ও আরিফুর রহমান আরিফের নাম সরাসরি উল্লেখ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ