1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
ত্যাগীদের বাদ দিয়ে ‘অনুগতদের’ পদ! নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভে উত্তেজনা এনএসসির অনুমোদনে কবিরহাট ক্রীড়া সংস্থার নতুন যাত্রা মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত আব্দুল খালেকের উপর হামলার প্রতিবাদে নয়া গড়েয়া হাটে মানববন্ধন, হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জামালপুরে এডিট করা অডিও প্রচার করে হেয়প্রতিপন্নের অভিযোগে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন! টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত র‍্যালি-আলোচনা সভায় মুখর নোয়াখালী, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যের আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত। ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের ভাদেরটেক গ্রামে এক সৌদীআরব প্রবাসীর বাড়িতে হামলা,ভাংচুর ও ২০ লাখ টাকা লুটপাঠ

  • প্রকাশকাল: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের ভাদেরটেক গ্রামে এক সৌদীআরব প্রবাসীর বাড়িতে হামলা,ভাংচুর ও ২০ লাখ টাকা লুটপাঠ

মোঃ আরিফুল ইসলাম মুরাদ স্টাফ রিপোটারঃ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক গ্রামে এক সৌদীআরব প্রবাসীর বসতবাড়িতে হামলা ভাংচুর ও লুটপাঠের ঘটনা ঘটেছে। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শনিবার দুপুরে ভাদেরটেক গ্রামে সৌদীআরব প্রবাসীর বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা নগদ ১৯ লাখ ৭৫ হাজার,আড়াই ভরি স্বর্ণালংকারসহ বাড়িঘরে মিলে প্রায় ২৫ লাখ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে হামলার শিকার লোকজনের।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভাদেরটেক গ্রামের শাহার আলীর ছেলে সৌদীআরব প্রবাসী নুরুল আমীন গত দুইমাস পূর্বে প্রবাস থেকে নিজ বাড়িতে আসেন। কিন্তু গত কয়েকদিন ধরে ভাদেরটেক গ্রামের প্রতিপক্ষ কাঞ্চন মিয়ার ছেলে সবুল্লা মিয়া,মৃত আব্দুল আজিজের ছেলে রজব মাষ্ঠার,মতি মিয়ার ছেলে কামরুল মিয়া,মণির মিয়া,আমিরুল ইসলাম,আজাদ মিয়া,ফরহাদ,ইমন ও মামুনের নেতৃত্বে একদল লোক এই প্রবাসীর নিকট চাদাঁ দাবী করে আসছিলেন। কিন্তু চাঁদা না দেওয়াতে নামাংঙ্কিত ব্যাক্তিরা দেশীয় ও দাড়াঁলো অস্ত্র নিয়ে প্রবাসীর বাড়িঘরে হামলা ভাংচুর চালিয়ে ঘরে আসবাবপত্র তছনছ করে সুনামগঞ্জ শহরে জায়গা কেনার জন্য রাখা নগদ ১৯ লাখ ৭৫ হাজার ৫ শত টাকা এবং আড়াই ভরি স্বর্ণালংঙ্কার ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন প্রবাসীর তিনভাই মর্তূজা আলী,আল আমীন ও প্রবাসী নুরুল আমীন। খবর পেয়ে বিশ^ম্ভরপুর থানার এ এস আই কাউসার আহমদসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে প্রবাসী নুরুল আমীন জানান,আমি বিদেশ থেকে আসার পর থেকেই নামাংঙ্কিত ব্যক্তিরা আমার নিকট দুইলাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা দল বেধেঁ আমার বসত বাড়িতে পূরুষ লোক না থাকার সুবাধে হামলা ভাংচুর ও লুটপাঠ করে নগদ ১৯ লাখ ৭৫ হাজার ৫ শত টাকা এবং আড়াই ভরি স্বর্ণালংকার লুটপাঠ করে একটি মোটর সাইকেল ও ভাংচুর করে। তিনি অবিলম্বে এই সমস্ত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

এ ব্যাপারে প্রতিপক্ষ রজব মাষ্ঠারের সাথে যোগাযোগ করা হলে হামলার ঘটনাটি অস্বীকার করেন।

এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার তদন্তকারী কর্মকর্তা এ এস আই কাউসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ##

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ