1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
ত্যাগীদের বাদ দিয়ে ‘অনুগতদের’ পদ! নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভে উত্তেজনা এনএসসির অনুমোদনে কবিরহাট ক্রীড়া সংস্থার নতুন যাত্রা মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত আব্দুল খালেকের উপর হামলার প্রতিবাদে নয়া গড়েয়া হাটে মানববন্ধন, হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জামালপুরে এডিট করা অডিও প্রচার করে হেয়প্রতিপন্নের অভিযোগে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন! টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত র‍্যালি-আলোচনা সভায় মুখর নোয়াখালী, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যের আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত। ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ

খাগড়াছড়ি জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ শেফালিকা ত্রিপুরা

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

খাগড়াছড়ি জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ শেফালিকা ত্রিপুরা

শারমিন সরকার বৃষ্টি
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি::

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।বুধবার (৯ জুলাই) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণকালে পরিষদের কর্মকর্তা ও অন্যান্য সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (৮ জুলাই) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে শেফালিকা ত্রিপুরাকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, “খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এর ধারা ১৪ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরাকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।”
এর এক দিন আগেই, সোমবার (৭ জুলাই) পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে তাকে পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয় মন্ত্রণালয়। তার অনুপস্থিতিতে শেফালিকা ত্রিপুরা অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান।

উল্লেখ্য, ২০২৪ সালের ৭ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান এবং আরও ১৪ জনকে সদস্য করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়। এরপর ১০ নভেম্বর তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ