1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল

মধ্যনগরে জোরপূর্বক দখলকৃত জমি ফেরতের দাবিতে মানববন্ধন,

  • প্রকাশকাল: বুধবার, ২১ মে, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ ষটাফ্ রিপোর্টারঃ
মধ্যনগর(সুনামগঞ্জ)
সুনামগঞ্জের মধ্যনগরে বন্ধোবস্তুকৃত জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে।উপজেলার ঠেপিরকোনা গ্রামের বদরুজ্জামান মিলন ও তার পরিবারের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেন ভুক্তভোগী আছিয়া খাতুন।জোরপূর্বক দখলকৃত জমি ফেরত চেয়ে বুধবার বিকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এক মানববন্ধনও করেছেন তার।

মানববন্ধনে ভুক্তভোগী আছিয়া খাতুন বলেন,’মধ্যনগর ব্রীজের পূর্ব পাশে জামালপুর মৌজায় ৭১ নম্বর দাগের ১ একর জায়গা ১৯৯৫ সালের জানুয়ারি মাসে আমার বাবা মো.জাহেদ আলী ও আমার মা মনোয়ারা খাতুন কুলসুমের নামে বন্দোবস্ত দেয় সরকার।বন্দোবস্ত পাওয়ার পর থেকে আমরা উক্ত জায়গা ভোগদখল করে আসছি।সম্প্রতি আমাদের অনুপস্থিতিতে উপজেলার টেপিরকোণা গ্রামের সম্ভ্রান্ত আওয়ামী পরিবারের সদস্য মো.মিলনের নেতৃত্বে এই জায়গা দখলে নেওয়ার পায়তারা শুরু করে।খবর পেয়ে আমি এলাকায় আসি।এলাকায় এসে আমি এই বিষয়ে ইউএনও স্যারকে অবগত করি। তারই ফাঁকে রাতের আঁধারে আমার জায়গায় জোরপূর্বকভাবে এই শক্তিশালী চক্রটি একটি নামে মাত্র টিনশেড ঘর তৈরি করে ফেলে।আমি কারণ জানতে চাইলে তারা উক্ত জায়গার মালিকানা দাবি করে।এই চক্রটি আর্থিকভাবে খুবই শক্তিশালী এবং তাদের নিজস্ব লাঠিয়াল বাহিনী রয়েছে।নিজস্ব লাঠিয়াল বাহিনীর জোরে তার গ্রাম টেপিরকোণা ও পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের ভূমিহীনদের বন্দোবস্তকৃত জমি জোর করে দখলে রয়েছে।এছাড়াও এলাকার আরও অসহায় শতাধিক পরিবারের কয়েকশ একর জায়গা অবৈধভাবে দখলে নেওয়ার অভিযোগও আছে এই পরিবারটির বিরুদ্ধে। এবিষয়ে আপনারা খোঁজ নিলে জানতে পারবেন।আমার এই জায়গা থেকে ঘর সরিয়ে নিতে তাদেরকে বলা হলে উল্টো আমার একমাত্র ছেলে রুবেল ও আমাকে প্রাণ নাশের হুমকি দেয় ক্ষমতাধর এই মিলন।’
এসময় অবৈধভাবে তৈরিকৃত এই ঘর অপসারণ সহ ভূমিখেকু চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনে সদয় দৃষ্টি কামনা করেন তিনি।
এবিষয়ে অভিযুক্ত বদরুজ্জামান মিলন বলেন,এই জায়গার দলিলসহ যাবতীয় ডকুমেন্টস আমার কাছে রয়েছে।আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ