1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
‎বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ চালক, ভস্মীভূত ৮ মোটরসাইকেল ‎কুড়িগ্রামের প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার‎‎ টাঙ্গাইল জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর মাধ্যমিক পরীক্ষায় উজ্জ্বল সাফল্য নির্বাচন অফিসে এমপি আব্দুল মান্নানের আকস্মিক পরিদর্শন, হয়রানি বন্ধের কঠোর নির্দেশ! টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম

পুলিশের হাত থেকে খুনের আসামিকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা: দুজন গ্রেফতার

  • প্রকাশকাল: বুধবার, ২১ মে, ২০২৫

রাজশাহীর বাগমারায় পুলিশের কাছ থেকে খুনের আসামিকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২০ মে) ভোরে চট্টগ্রামের রাহাত্তারপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (২১ মে) সকালে তাদের বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতার দুজন হলেন, নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামের খোরশেদ আলম (৪৫) ও ভুট্টু প্রামাণিক (৪২)। তারা ঘটনার পর প্রায় এক মাস ধরে চট্টগ্রামে আত্মগোপনে ছিলেন।

র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী ও চট্টগ্রাম র‌্যাবের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করা হয়েছিল।

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল বিকালে বাগমারার রনশিবাড়ি বাজারে পূর্বশত্রুতার জেরে আবদুর রাজ্জাক নামের এক মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন একই গ্রামের আমিরুল ইসলাম। ঘটনার পর স্থানীয় লোকজন আমিরুলকে ধরে একটি বাড়িতে আটকে রাখে।

পরে রাত ৮টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নেওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা পুলিশের ওপর হামলা চালায়। সেখানে পুলিশের কাছ থেকে আমিরুলকে ছিনিয়ে নিয়ে শতাধিক লোক প্রকাশ্যে লাঠি ও ইট দিয়ে পিটিয়ে হত্যা করে। এ সময় হামলায় ছয় পুলিশ সদস্য আহত হন। এই ঘটনায় বাগমারা থানায় অজ্ঞাত এক হাজার ২০০ জনকে আসামি করে মামলা করে পুলিশ।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার দুই আসামিকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ