1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
‎বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ চালক, ভস্মীভূত ৮ মোটরসাইকেল ‎কুড়িগ্রামের প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার‎‎ টাঙ্গাইল জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর মাধ্যমিক পরীক্ষায় উজ্জ্বল সাফল্য নির্বাচন অফিসে এমপি আব্দুল মান্নানের আকস্মিক পরিদর্শন, হয়রানি বন্ধের কঠোর নির্দেশ! টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম

পাবনায় মাদক -সন্ত্রাস- চাঁদাবাজ দের বিরুদ্ধে ও শরীয়তুল্লাহকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশকাল: বুধবার, ২১ মে, ২০২৫

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ
পাবনার সদর উপজেলার মুকুন্দপুর-খয়েরসুতি এলাকাবাসীর উদ্যোগে সন্ত্রাস, মাদক, বাড়ি দখল, গভীর রাতে গ্রামের বিভিন্ন বাড়িতে ডাকাতি, লুটপাট এবং মসজিদের খাদেম শরীয়তুল্লাহকে হত্যাচেষ্টার, প্রতিবাদে ও সন্ত্রাসী অস্ত্রধারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করা হয় ।

মঙ্গলবার ২০ মে বিকাল ৫ টার সময় দোগাছি ইউনিয়নের মুকুন্দপুর ও খয়েরসুতি গ্রামের আল-কাওসার মক্তব মোড় এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির পালন করা হয়েছে ।

উক্ত মানববন্ধন কর্মসূচি দোগাছি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সোহেল রানার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দোগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানব মোঃ শেখ শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনা জজ কোর্টের আইনজীবীর সহকারী ও সমাজ প্রধান মোহাম্মদ আশরাফ আলী, খয়ের সুতি জামে মসজিদের খতিব মাওলানা মোঃ হেলাল উদ্দিন, কুলুনিয়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুস সোবহান পান্না।

এছাড়া মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, মুকুন্দপুর গ্রামের সমাজ প্রধান মোঃ ইউসুফ আলী প্রামানিক, মোঃ সিরাজুল ইসলাম, গৃহিণী মোছাঃ রাজিয়া সুলতানা, মোছাঃ দোলা খাতুন প্রমোখ ।

বক্তারা বলেন, মাদক মুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে । যারা মাদকাসক্ত তারা সমাজ ও দেশের শত্রু, এ ধরনের কাজের সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। তারা আরো বলেন চাঁদাবাজ, লুটতারাজ, জমি দখল ও মসজিদের খাদেম শরীয়তুল্লাহকে হত্যাচেষ্টার সাথ যারা জড়িত, তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, সমাজ প্রধান মোঃ আজিজুর রহমান, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, মোহাম্মদ রেজাউল শেখ, মোঃ নবাব আলী মন্ডল , মোঃ ইবাদত হোসেন মালিথা সহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত নারী পুরুষ এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায় মোঃ নজরুল ইসলামের জামাই মোঃ জিয়াউর রহমান বাড়িতে কোন লোক না থাকায়, ওই বাড়িতে কিছু চিহ্নিত সন্ত্রাসীরা মাদক সেবন সহ অনৈতিক কাজে লিপ্ত থাকে। এর প্রতিবাদ করায় গত ১৮ মে রাত্রি আনুমানিক ১১ টার সময় কয়েকজন সন্ত্রাসী ধারালো চাপাতি, চাকু, লোহার রড, লাঠি সোটা নিয়ে দলবদ্ধ হয়ে জিয়াউর রহমানের বাড়িতে অনধিকার প্রবেশ করে, খয়েরসুতি জামে মসজিদের খাদেম শরীয়তুল্লাহকে পাইয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে। খাদেম শরীয়তুল্লাহ গালিগালাজ করতে নিষেধ করায় সন্ত্রাসীদের সাথে কথা কাটাকাটি শুরু হয়। এরপর সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে শরীয়তুল্লাহকে হত্যার উদ্দেশ্যে ধারালো চাপাতি দিয়ে পিছন থেকে মাথায় কোপ মারলে পাছা ডানপাশে লাগিয়া গুরুতর যখন হয়। বাকি সন্ত্রাসীরা লোহার রড এবং লাঠি সোটা দিয়ে এলোপাথারী এভাবে মারতে থাকে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায় । খাদেম শরীয়তুল্লাহকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে পাবনার সদর থানায় একটি এজহার দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ