1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
‎বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ চালক, ভস্মীভূত ৮ মোটরসাইকেল ‎কুড়িগ্রামের প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার‎‎ টাঙ্গাইল জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর মাধ্যমিক পরীক্ষায় উজ্জ্বল সাফল্য নির্বাচন অফিসে এমপি আব্দুল মান্নানের আকস্মিক পরিদর্শন, হয়রানি বন্ধের কঠোর নির্দেশ! টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম

মোবাইল ফোনে কথা বলতে বলতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

  • প্রকাশকাল: বুধবার, ২১ মে, ২০২৫

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার কলেজপাড়া এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে নাজমুল হাসান (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার কলেজপাড়া সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া।

নিহত নাজমুল হাসান উপজেলা সদরের চন্ডিপুর এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে।

স্থানীয় ও নিহতের আত্মীয়রা জানান, উপজেলার সদর কলেজপাড়া এলাকার বন্ধুদের সঙ্গে রাতে নির্মাণাধীন একটি ভবনে আড্ডা দিচ্ছিলেন নাজমুল হাসান। আড্ডা দেওয়ার একপর্যায়ে তার মোবাইল ফোনে কল আসে। মোবাইল ফোনে কথা বলতে বলতে অসাবধানতাবশত নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে যায় নাজমুল হাসান। তখন বন্ধু ও স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে জেনেছি নাজমুল হাসান নামে একজন ছেলে ছাদে মুঠোফোনে কথা বলার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ