1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
অত্যান্ত দর্শক প্রিয় নায়ক ছিলেন সালমান শাহ খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%দুই বিদ্যালয়ে পাস করেনি একজনও, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ সাঘাটার জনসভায় জামায়াত আমির: ‘প্রয়োজনে আবারও রাজপথে নামতে হবে’ রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারারোপন, বিতরণ ও আলোচনা সভা এসএসসি ফলাফলে লাকসাম উপজেলায় শীর্ষে নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয় ত্রিশালে গাঁজা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড রাজশাহীতে পাশের হার ৬৩.৬৭ গ্যাসের দাম কমে, ভাড়া কমে না—সিএনজি যাত্রীদের প্রশ্নের জবাব দেবে কে? ‎খেজুর ও তালের বিকল্প হিসেবে গোলপাতার গুড়: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার হাতছানি কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী হ্নীলার শাহীন হোয়াইক্যং চেকপোস্টে ১,৫৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে দেশে নাটকীয়তা চলছে: মির্জা আব্বাস

  • প্রকাশকাল: সোমবার, ১২ মে, ২০২৫

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগকে নিষিদ্ধের আড়ালে দেশে নাটকীয়তা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ১৭ বছর যাদের কাছে নির্যাতিত হয়েছে বিএনপি তাদের পুনর্বাসন করবে এটি যারা বলে তারা বিএনপিকে হিংসা করে।

সোমবার (৮ মে) সকাল জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টুর ১০ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

প্রশাসন থেকে বিএনপি সমর্থিতদের না রাখার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, অনেক উপদেষ্টা যারা দেশের নাগরিক না তারাই দেশ পরিচালনা করছে। মনে হচ্ছে ঔপনিবেশিক শাসন চলছে দেশে।

মানবিক করিডোর নামে সরকার কারোর পারপাস সার্ভ করছে দাবি করে বিএনপির এই নেতা জানান, দেশ ভালো অবস্থানে নেই। মানবিক করিডোর নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলনের নীরবতা বিস্ময়কর।

প্রশাসনে বিএনপি নিধন করে আওয়ামী-জামায়াতপন্থীদের স্থলাভিষিক্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ