1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফেসবুকে ছড়িয়ে পড়া অসহায় নারী ও দুই শিশুকে খুঁজে পেল জাতীয় ছাত্র শক্তি নরসিংদীতে ঈদে মিলাদুন্নবী বিশ্ব মুসলিমের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন: স্থানীয় সরকারমন্ত্রী কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী‎ খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠনসভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু দিনাজপুর বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ‎বাগেরহাটে মাদক, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১ দাগনভূঞায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা খাগড়াছড়িতে বর্ণাঢ্য জশনে জুলুস, নবীপ্রেমে মুখরিত শহর কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় ডেকোরেশন মালিক সমিতির প্রচার সম্পাদক নিহত

  • প্রকাশকাল: রবিবার, ৪ মে, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ ষটাফ রিপোটার।

চট্টগ্রামের পটিয়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ইয়াছিন কালু (৪৫) নামে ডেকোরেশন মালিক সমিতির প্রচার সম্পাদক এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৩ মে শনিবার
সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার মনসা বাদামতল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত ইয়াছিন কালু পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের খরিনখাইন এলাকার শামসুল আলমের ছেলে। সে পেশায় ফকির মসজিদ এলাকায় খাজা ডেকোরেশন এর মালিক। প্রত্যক্ষদর্শী সুএে জানা যায়, সৌদিয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ইয়াছিন কালু নিহত হন।

এ বিষয়ে পটিয়া হাইওয়ে থানার (ওসি) জসিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তার মৃত্যুতে পটিয়া – কর্ণফুলী ডেকোরেশন মালিক সমিতির সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসহাব উদ্দিন সহ সকল নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিকে ইয়াসিন খালুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ