1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী অভাবের চরম শিখরে চুল বিক্রির ঘটনা: অসহায় রেহানার পাশে পরিবেশ প্রতিমন্ত্রী মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড, ড্রেজার জব্দ! ‎রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই চাঁপাইনবাবগঞ্জে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২জন গ্রেপ্তার  নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের UHFPO-এর সঙ্গে SUS প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ নবীনগরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ৩০, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট!

নেত্রকোনায় হত্যা মামলায় আসামী গ্রেপ্তার দাবীতে সংবাদ সন্মেলন

  • প্রকাশকাল: শনিবার, ৩ মে, ২০২৫
Oplus_131072
নেত্রকোনায় হত্যা মামলায় আসামী গ্রেপ্তার দাবীতে সংবাদ সন্মেলন
ইমন রহমান
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে আলোচিত ইমাম হোসেন হত্যাকান্ডের ২২দিনেও কোনও আসামী গ্রেপ্তার না হওয়া দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে সংবাদ সন্মেলন হয়েছে।
শনিবার দুপুরে মদন উপজেলার আখাশ্রী গ্রামে নিহতের নিজ বাড়িতে এই সংবাদ সন্মেলন করেন পরিবার ও এলাকাবাসী।
সংবাদ সন্মেলনে নিহতের ভাতিজা সুলতান শাহরিয়ার সজন অভিযোগ করে বলেন, এতদিন পাড় হলেও এখনও পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ যা চরম হতাশাজনক। এসময় ক্ষোভ প্রকাশ করে দ্রুত আসামী গ্রেপ্তার করে বিচার নিশ্চিতের দাবী জানান তিনি। সন্মেলনে মামলার বাদি, পরিবারের অন্যান্য সদস্যসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
গত ১২এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার আখাশ্রী গ্রামে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এঘটনায় ইমান হোসেন গুরুতর আহত হন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ঐদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ হত্যাকান্ডের ঘটনায় ১৮ জন নামীয় ও অজ্ঞাত আরও ১৫-১৬ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আমিনুল ইসলাম

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ