1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৩ লক্ষ টাকা মূল্যের ১০ কেজি গাঁজা জব্দ

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৩ লক্ষ টাকা মূল্যের ১০ কেজি গাঁজা জব্দ।

তিনি বলেন. গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৩ জুন ২০২৫ তারিখ সোমবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন শিশুপার্ক সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড আভিযানিক দল কর্তৃক গাড়ীটি থামানো হয়। পরবর্তীতে উক্ত গাড়ি তল্লাশী করে গাড়ীর ব্যাক ডালায় রাখা একটি ব্যাগ হতে ৩,০০,০০০ (তিন লক্ষ মাত্র) টাকা মূল্যের ১০ কেজি গাজা জব্দ করা হয়। কোস্ট গার্ড আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায় এবং গাড়িতে অবস্থানরত অন্য ৪ জন ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত গাঁজার সাথে কোনো ধরনের সম্পৃক্ততা না পাওয়ায় মুচলেখা নিয়ে গাড়িসহ ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত গাঁজার পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ