1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল

ত্রিশালে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানে হেরোইন ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ০২

  • প্রকাশকাল: সোমবার, ২৩ জুন, ২০২৫

মকবুল হোসেন, স্টাফ রিপোটার

ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদের তত্ত্বাবধানে পরিচালিত এক অভিযানে প্রায় ৫ লাখ টাকা মূল্যের হেরোইন ও গাঁজাসহ ২ কুখ্যাত মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৮৮ হাজার ৫০০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আজ২৩ জুন সোমবার সকাল ১১টায় ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সাংবাদিকদের এই চাঞ্চল্যকর তথ্য জানান।

তিনি বলেন, “রবিবার দিবাগত রাত আনুমানিক ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ত্রিশাল থানার এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল এবং এসআই নাহিদ পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত অভিযান পরিচালনা করেন।”

উপজেলার কোনাবাড়ী সামালের মোড় নামক স্থানে নওশের আলীর হাফ বিল্ডিং ঘরের ভেতর অভিযানটি পরিচালিত হয়। অভিায়ানে ফেরদৌসি (৩৯) এবং বকুল মিয়া (৩৭) নামের দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪৮ গ্রাম হেরোইন এবং ২৫০ গ্রাম গাঁজা। এছাড়াও, মাদক বিক্রির নগদ ৮৮,৫০০ টাকা এবং তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(গ)/১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে, যার মামলা নং ৩২ এবং তারিখ: ২৩.০৬.২০২৫ইং।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ