1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
হাইরে বিধাতার কঠিন পরিহাস ছেলের বিয়ে দেখে যেতে পারেননি পিতা কালিয়াকৈরে ৭০ কেজি গাজা সহ আটক ২নগদ তিনলক্ষ সত্তর হাজার টাকা পাঁচবিবিতে পুকুরে ডুবে আপন ২’ভাইয়ের মৃত্যু নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা

সিদ্দিক সভাপতি, মিজান সম্পাদক। মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।।

  • প্রকাশকাল: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ।।
পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর থানা জাতীয়তাবাদী যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত কাউন্সিলররা সরাসরি সমর্থন দিয়ে মো. সিদ্দিকুর রহমান মোল্লাকে সভাপতি এবং মো. মিজানুর রহমান প্যাদাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেন।
শনিবার(১৯ এপ্রিল) বেলা ১১টায় মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ প্রাংগণে এ সম্মেলনের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা যুবদলের আহবায়ক মো. মনিরুল ইসলাম লিটন। মহিপুর থানা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান মোল্লার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। এতে প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক মো. শাহজাহান পারভেজ, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান, কলাপাড়া পৌর যুবদলের সদস্য সচিব নাসিরউদ্দিন আহমেদ রতনসহ কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং মহিপুর ও কুয়াকাটা বিএনপি এবং যুবদলের নেতৃবৃন্দ।
সম্মেলনের এক পর্যায়ে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। এ সময় তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে। এ জন্য সবাইকে এখন থেকেই প্রস্ততি নিতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশ রয়েছে দলের মধ্যে কোনো বিভেদ করা যাবেনা। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে। দলের প্রতিটি নেতা-কর্মীকে জনমানুষের কাছে যেতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষের আস্থা অর্জন করে দল যাতে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে পারে সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ