1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুর মহানগর পূবাইল একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অপরাধ দমনে সেনবাগ থানা পুলিশের অভিযান, ইয়াবা উদ্ধার; আদালতে পাঠানো হলো ৮ আসামিকে একটি ড্রেন বন্ধ, জলাবদ্ধতায় বিপর্যস্ত জামালপুর সদরের ৫ গ্রাম ভারী বর্ষণে ঘর হারিয়ে নিঃস্ব সহিদুল মোড়ল, পাশে দাঁড়ালো ডুমুরিয়া উপজেলা প্রশাসন সাংবাদিক জাবেদ এর বিরুদ্ধে ইয়াবা ব্যবসায়ীর মানহানিকর পোষ্ট : থানায় জিডি শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ঠ পরিবহন মালিক-শ্রমিক ৫০০ ইয়াবাসহ ডিবির হাতে ব্যবসায়ী আটক কিড়িয়া সিমান্তে ১৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার। এমপি মোঃ আক্তারুজ্জামান বাচ্চুর ক্ষমতা ও দাপটের কাছে সরকারী পরিপত্র ও নীতিমালা যেন নিছক কচুরিপানাঃ চাঁপাইনবাবগঞ্জে ‘পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন করেন এসপি গৌতম কুমার বিশ্বাস সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় মোবাইল ফোন জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন-এর ঈদ পুনর্মিলনী ও মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। (৫ এপ্রিল শনিবার) সকাল এগারোটায়, জেলা সদরের বিশ্বরোড মোড়স্থ নিজস্ব মিলনায়তনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পারস্পরিক ঈদের শুভেচ্ছা বিনিময়, মধ্যাহ্ন ভোজ  ও মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এসময় সংগঠনের চেয়ারম্যান জনাব বরিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান আখতারুজ্জামান, মহাসচিব শাহীন আকতার, সাংগঠনিক সম্পাদক রিপন আলী, ইমাম হাসান জুয়েল,  বিপ্লব হাসান, মনিরুল ইসলাম সহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন-এর চেয়ারম্যান মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, সাংবাদিকরা ৫ আগস্ট ২০২৪ এর পর রাষ্ট্রীয় চাপ, বিধি-নিষেধ বা হুমকি ব্যতীত স্বাধীন ভাবে সংবাদ পরিবেশনের অধিকার ভোগ করছেন। পাঠক সমাজ সত্যনিষ্ঠ সংবাদ পাঠের আস্বাদন পাচ্ছেন। কিন্তু রাজনৈতিক অপশক্তি, দুর্নীতিবাজ  চক্র, মাদক-চোরাকারবারী ও সরকারী সম্পদ লুন্ঠনকারী সত্যনিষ্ঠ সাংবাদিকতার জন্য এখনও বিপজ্জনক!
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, অবৈধ স্বার্থান্নেষী মহল ও চাঁদাবাজ সন্ত্রাসীরা সত্যনিষ্ঠ সাংবাদিকতার জন্য আগে যেমন হুমকি ছিল , বর্তমানের হুমকি এবং আগামী দিনেও বিপজ্জনক থাকবে।
তিনি আরো বলেন, সত্যনিষ্ঠ সাংবাদিকতার হুমকি মোকাবিলায় সাংবাদিক সমাজের সুদৃঢ় ঐক্য গড়া যেমন জরুরী, অপরদিকে সরকারের তরফ থেকে আইনি সাপোর্ট দেয়ার জরুরী । এ ছাড়াও তিনি “হলুদ ও অপসাংবাদিকতা” প্রতিরোধের জন্য সাংবাদিক সমাজের প্রতি কার্যকর ভূমিকা নেয়ার আহ্বান জানান।
জনাব রবিউল ইসলাম বলেন,  সাংবাদিকরা নিজেরা নিজেদের শত্রু! ব্যাঙের ছাতার মত সাংবাদিক সংগঠন গজিয়ে উঠছে, কিন্তু কারো সাথে কারোরই পেশাদারিত্ব সম্পর্ক নেই! অথচ ঐক্য ছাড়া কোন সমাজ, জাতি বা গোষ্ঠী-সম্প্রদায়ের উন্নতি ও নিরাপত্তা নিশ্চিত করা  সম্ভব নয়।

মধ্যাহ্ন ভোজ শেষে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে নীতি-নির্ধারনী সিদ্ধান্ত নেয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ