1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
গফরগাঁও উপজেলা প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেপ্তার রামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় দেলোয়ার হোসাইন কাঁচপুরের সোনাপুরে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ: জরুরি চিকিৎসাধীন ৭ বছরের শিশু তানজুম তাহারা রাইসা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. হালিশহর দারুল হিকমাহ সুন্নী মাদরাসায় ঈদে আজমের সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ নেশাখোরের ৬ মাস করে কারাদণ্ড হাই-টেক পার্কে ‘বদলি’তেই কি শেষ অনিয়মের গল্প?মোঃ রাসেল সরকার:আনোয়ার-শফিককে ঘিরে নিয়োগ-বাণিজ্য, টেন্ডার তথ্য পাচার, ওএসএস-এ অর্থ লেনদেন ও প্রকল্প অনিয়মের অভিযোগ; তদন্তের মধ্যেই একজনের নতুন কর্মস্থলে যোগদান নিয়ে ধোঁয়াশা! ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান

কলাপাড়ায় ৩৪টি এসএসসি ব্যাচের ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৫’ অনুষ্ঠিত।।

  • প্রকাশকাল: শনিবার, ২৯ মার্চ, ২০২৫

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৭৫ সাল থেকে ২০২৪ ইং সনের এসএসসি ব্যাচ ভিক্তিক বন্ধুদের সমন্বয়ে ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। “এসো মিলি প্রানের বন্ধনে” স্লোগানকে সামনে রেখে শনিবার(২৯ মার্চ) বিকেল পাঁচটায় বিদ্যালয় চত্বরে ৩৪টি ব্যাচের সাড়ে পাঁচশত প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা তাদের প্রস্তাবনা এবং অনুভূতি প্রকাশ করেন। এ সময় ড্রোন ক্যামেরার মাধ্যমে পাখির চোখে প্রিয় বিদ্যালয়ের ছবি ধারণ এবং এর অংশিদার হতে পেরে সকলের চোখমুখেই আনন্দ অনুভব করা যায়। কেউবা আবার স্ব-স্ব ব্যাচের বন্ধুদের সাথে সেলফি তুলে ব্যাস্ত সময় পার করেন। এ যেন এক আনন্দের মহোৎসবে পরিনত হয় বিদ্যালয় প্রাঙ্গণ।
২০২০ সনের প্রাক্তন শিক্ষার্থী রেদোয়ান আহমেদ বলেন, আমাদের ব্যাচ থেকে সর্বোচ্চ ৮৬ জন রেজিষ্ট্রেশন করেছে। এত বড় আয়োজনে সর্বোচ্চ উপস্থিতির ব্যাচ হিসেবে অনেক আনন্দ অনুভব করছি।

হাইস্কুলিয়ান ইফতার-২০২৫ এর উদ্যোক্তা ২০০৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী রফিকুল ইসলাম রনি বলেন, ৪র্থ বারের মতো ৩৪টি ব্যাচের উপস্থিতিতে আয়োজন হয়েছে এবার। প্রথমবার থেকেই আমি আয়োজকদের সাথে একজন উদ্যোক্তা হিসেবে আছি। আমরা আমাদের স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা হিসেবে প্রতিবছরের ২৮ রমজানেই এ আয়োজন করে আসছি যা ভবিষ্যতেও করতে চাই।

১৯৮২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক বলেন, একটি বিদ্যালয়কে কেন্দ্র করে এত সুন্দর সাজানো গোছানো অনুষ্ঠান উপহার দেয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও জানান, আশা করছি আগামী দিনগুলোতেও এটা যেন অব্যাহত থাকে।
এ সময়ে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং কলাপাড়াবাসীর মঙ্গল ও কল্যাণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ২০০৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী কাজী স্বরাজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ