1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. হালিশহর দারুল হিকমাহ সুন্নী মাদরাসায় ঈদে আজমের সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ নেশাখোরের ৬ মাস করে কারাদণ্ড হাই-টেক পার্কে ‘বদলি’তেই কি শেষ অনিয়মের গল্প?মোঃ রাসেল সরকার:আনোয়ার-শফিককে ঘিরে নিয়োগ-বাণিজ্য, টেন্ডার তথ্য পাচার, ওএসএস-এ অর্থ লেনদেন ও প্রকল্প অনিয়মের অভিযোগ; তদন্তের মধ্যেই একজনের নতুন কর্মস্থলে যোগদান নিয়ে ধোঁয়াশা! ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান বেহাল রাস্তা মেরামতের দাবিতে অসহায় বাসিন্দার ব্যতিক্রমী মাইকিং, এলাকায় চাঞ্চল্য ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক কিন্ডারগার্টেন নিয়ে এত ভয় কেন?প্রতিযোগিতা হোক, মান বাড়ুক প্রাথমিক শিক্ষার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, করলেন দিনাজপুর-১ এমপি আলহাজ্ব মো মনজুরুল ইসলাম গাইবান্ধায় মানবাধিকার সংস্থার জেলা কমিটি অনুমোদন

হালিশহর দারুল হিকমাহ সুন্নী মাদরাসায় ঈদে আজমের সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশকাল: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
হালিশহর দারুল হিকমাহ সুন্নী মাদরাসায় ঈদে আজমের সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত

মঈনউদ্দিন মনি,
চট্টগ্রাম প্রতিনিধি।

উত্তর হালিশহর চৌধুরী পাড়া বাজার দারুল হিকমাহ সুন্নী মাদরাসায় ব্যবস্থাপনা পরিচালনার উদ্যোগে প্রাণের ঈদে আজম উদযাপন ও সালাতু সালাম মাহফিল আজ বাদে আসর অনুষ্ঠিত হয়।

দারুল হিকমাহ সুন্নী মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক,
হাফেজ ক্বারি জামশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদে আজমের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ আর কামরুল ইসলাম, বিশেষ অতিথি এডভোকেট সেলিম উদ্দিন,
প্রধান বক্তা, হাফেজ ক্বারি আল্লামা ফরিদুল আলম। উক্ত মাদরাসার সকল ছাত্রছাত্রী সহ অত্র এলাকার নবী প্রেমিক ওলামায়ে কেরাম ও অবিভাবকগন উপস্থিত ছিলেন।

প্রধান বক্তা, হাফেজ ক্বারি আল্লামা ফরিদুল আলম ঈদে আজম সম্পর্কে আলোচনা করতে গিয়ে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা ও প্রবর্তক ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের দিকদিশা তুলে ধরে আলোচনা করেন।
আল্লামা ইমাম হায়াত বলেন, আল্লাহতাআলার নুর প্রাণাধিক প্রিয়নবীর শুভাগমনকে মিলাদুন্নবী না বলে ঈদে আজম বলুন। আল্লাহতাআলার নুর রাসুল হাবীব প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমণকে মিলাদ বলা ঈমানদারের জন্য বাতিল এবং নুরে ইলাহীর শাণের খেলাফ। জন্ম বা মিলাদ সব স্তন্যপায়ী প্রাণীরই হয়ে থাকে।

আল্লাহতাআলার নুর ও রাসুল প্রাণাধিক প্রিয়নবীর শুভাগমণ আর অন্য কোনো মানুষের জন্ম এক বিষয় নয়।

প্রাণাধিক প্রিয়নবী রাহমাতাল্লিল আলামীন দুনিয়ায় শুভাগমণের আগেও আল্লাহতাআলার নুর রাসুল হাবীব এবং সব সৃষ্টির জন্য আল্লাহতাআলার রহমত ও আল্লাহতাআলার সংযোগ হিসেবে চিরবিরাজমান।

আল্লাহতাআলা কোরআনুল করীমে প্রাণাধিক প্রিয়নবীর শুভাগমণকে কোথাও জন্ম উল্লেখ করেন নাই, আল্লাহতাআলার নিকট থেকে শুভাগমণ উল্লেখ করেছেন।

আল্লাহতাআলা প্রাণাধিক প্রিয়নবীর শাণে অন্যদের মত তুলনীয় কমন শব্দ ব্যবহার না করে ঈমানী শব্দ ব্যবহারের নির্দেশ দান করেছেন।

মিলাদ মাহফিল না বলে কোরআনুল করীমের নির্দেশ মোতাবেক সালাতু সালাম মাহফিল বলুন।
ঈদে মিলাদুন্নবী না বলে আল্লাহতাআলাকে পাওয়ার অসীম ঈদ, প্রাণাধিক প্রিয়নবীকে পাওয়াই জীবনের আসল পাওয়া হিসেবে
ঈদে আজম বলুন।

শুধু ঈদ বললে হবে না, কারন ঈদ আরো অনেক আছে। তাই সকল ঈদের মূল ঈদ সকল ঈদের উৎস ঈদ ঈদে আজম বলতেই হবে।

ঈদে আজম আল্লাহু আকবার এর প্রতিধ্বনি। কারন প্রাণাধিক প্রিয়নবীকে পাওয়ার কারনেই আল্লাহতাআলাকে পেয়েছি। তাই ঈদে আজম মানে প্রাণাধিক প্রিয়নবীকে পাওয়ার মাধ্যমে আল্লাহতাআলাকে পাওয়ার ঈদ।

আল্লাহতাআলাকে পাওয়ার চেয়ে বড় আর কিছু নাই,
ঈদে আজম প্রাণাধিক প্রিয়নবীকে পাওয়ার কারনে আল্লাহতাআলাকে পাওয়ার অনন্ত অসীম মহাঈদ ।

নিবেদক
হাফেজ ক্বারি জামশেদ আলম।
প্রতিষ্ঠাতা পরিচালক : দারুল হিকমাহ সুন্নী মাদরাসা।
উত্তর হালিশহর চৌধুরী পাড়া বাজার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ