1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড রংপুরে শিশু নির্যাতনের প্রতিবাদ করায় নারী ও শিশুর উপর হামলা শ্রেষ্ঠ ওসি-সহ একাধিক পুরস্কার অর্জন করল আমতলী থানা নারীদের অর্থনৈতিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধিতে নোয়াখালীতে বিশেষ উদ্যোগ পাহাড়ে স্বস্তির ধারা: সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানি পেল পানছড়ির দুর্গম চিকনচান পাড়া কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশইন চেষ্টা: নারী-শিশুসহ ৯ জন শূন্যরেখায়, সমাধানহীন অবস্থান ফাহিম হত্যার বিচারের দাবিতে সেনবাগে শিক্ষার্থীদের প্রতিবাদী মানববন্ধন গাইবান্ধা জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা লাকসামে ‘স্মার্ট’ প্রকল্পের আওতায় স্টেকহোল্ডার লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

ঈদের দুই নাটকে ঊর্মী মোশাররফ করিমের সঙ্গে

  • প্রকাশকাল: বুধবার, ২৬ মার্চ, ২০২৫

অনলাইন ডেস্ক
মোশাররফ করিমের সঙ্গে ঈদের দুটি একক নাটকে কাজ করলেন উঠতি অভিনেত্রী কাম মডেল ঊর্মী আহমেদ। নাটক দুটি হলো-‘বউ ভাড়া হবে’ ও ‘সানগ্লাস ফ্যামিলি’। একটি প্রচার হবে চ্যানেল আইতে অন্যটি আরটিভিতে। ঊর্মী বলেন, এই নাটক দুটিতে সুযোগ দেওয়ার জন্য পরিচালক মোঃ জাকিউল ইসলাম রিপন ভাইয়ের কাছে কৃতজ্ঞ। তিনি আরও বলেন, ‘মোশাররফ করিম ভাইয়ের মতো অত বড় অভিনেতার সাথে কাজ করতে পারা ভাগ্যের ব্যাপার। তাঁর সাথে কাজ করতে গিয়ে প্রথম প্রথম ক্যামেরার সামনে খুব ভয় কাজ করেছিল। তিনিই আমাকে সহজ করে দিয়েছেন। কাজ করতে গিয়েই মনে হয়েছে, তিনি শুধু একজন বড় অভিনেতাই নন, একজন ভালো মানুষও।’

উল্লেখ্য, ছোটবেলা থেকেই মিডিয়ার সাথে সম্পৃক্ততা ঊর্মীর। মূলত: অভিনেত্রী শাবনূরের অভিনয় দেখেই মিডিয়ার প্রতি দুর্বলতা কাজ করে তার। যুক্ত হন গ্র“প থিয়েটারে। রেজানুর রহমানের এথিক থিয়েটারের সাথেই কাজ করছেন নিয়মিত।

অভিনয়ের পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে গেছেন সমান তালে। এলএলবি সম্পন্ন করে বর্তমানে একজন সিনিয়র আইনজীবীর সঙ্গে প্র্যাক্টিস করছেন জজ কোর্টে। এর বাইরে শিশুদের প্রতি ভালোবাসার তাগিদ থেকেই গড়ে তোলেছেন শিশু সংগঠন-বর্ণমালা শিশু কিশোর মেলা। মূলত: শিশুদের নিয়েই বেশি ব্যস্ত এখন তিনি। তিনি বলেন, আজকের শিশুই দেশের ভবিষ্যত। শিশুরা মানবিক হবে, নৈতিকতা শিখবে সর্বোপরি দেশকে ভালোবাসবে-এমনটিই আমি চাই। মৃত্যুর আগ পর্যন্ত আমি শিশুদের নিয়েই কাজ করতে চাই।

বিটিভিতে মাহফুজা আক্তারের প্রযোজনায় কাজী নজরুল ইসলামে ‘মেঘবালিকা’ নাটকের মাধ্যমেই ছোটপর্দায় অভিষেক ঊর্মী আহমেদের। এরপর নাটক, টিভিসিসহ ইউনিসেফের অসংখ্য সমাজ সচেতনতামূলক প্রচারণায় অংশ নিয়েছেন তিনি। রায়হান রাফির ‘ফ্রাইডে’ চলচ্চিত্রে অভিনয় করাকে তিনি তার ক্যারিয়ারে ইতিবাচক হিসেবে মনে করেন। ‘পিনিক’ চলচ্চিত্রে আদর আজাদের ছোট বোনের চরিত্রে অভিনয় করেও অনেক ভালো লেগেছে তার।
ঊর্মী অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে- লাভ এন্ড রিভেন্স, মুক্তি, শুভযাত্রা , বাবার সম্বল বাবা আর নেই, প্রবাসী ছেলের কোরবানি, বয়রা বউ শাশুড়ি, নিঃশ্বাস, অসহায় বউ, প্রবাসী তিন বউ, শুয়ের মত সোজা, টিকটকার বউ, বৃষ্টি এলো প্রেম এলো অন্যতম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ