1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড শ্রেষ্ঠ ওসি-সহ একাধিক পুরস্কার অর্জন করল আমতলী থানা নারীদের অর্থনৈতিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধিতে নোয়াখালীতে বিশেষ উদ্যোগ পাহাড়ে স্বস্তির ধারা: সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানি পেল পানছড়ির দুর্গম চিকনচান পাড়া কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশইন চেষ্টা: নারী-শিশুসহ ৯ জন শূন্যরেখায়, সমাধানহীন অবস্থান ফাহিম হত্যার বিচারের দাবিতে সেনবাগে শিক্ষার্থীদের প্রতিবাদী মানববন্ধন গাইবান্ধা জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা লাকসামে ‘স্মার্ট’ প্রকল্পের আওতায় স্টেকহোল্ডার লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত জালানি তেল বৃদ্ধির প্রভাব পরেছে নরসিংদীর পাইকারী সবজির বাজারগুলোতে পাঁচবিবিতে বিশ্ব তামাকমুক্ত দিবসের র‍্যালি ও আলোচনা সভা

গাইবান্ধা জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: সোমবার, ১৫ জুন, ২০২৬

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা সোমবার (১৫ জুন ২০২৬) গাইবান্ধা শহরের বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি মো. খলিলুর রহমান।

জেন্ডার সমতা অর্জন এবং বৈষম্য নিরসনে নাগরিকদের সম্পৃক্ততা (ফেসিং) প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। প্রকল্পটি জিএফএ কনসাল্টিং গ্রুপের কারিগরি সহযোগিতায় এবং কানাডিয়ান হাই কমিশন ও সুইজারল্যান্ড দূতাবাসের আর্থিক সহায়তায় ডেমোক্রেসিওয়াচ বাস্তবায়ন করছে।

সভায় জানানো হয়, স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ, প্রভাব বিস্তার, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার চাওয়ার ক্ষেত্রে নাগরিক সমাজের, বিশেষ করে যুব, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব, স্বীকৃতি এবং অংশগ্রহণ বৃদ্ধি করাই প্রকল্পটির মূল লক্ষ্য। এ লক্ষ্যে সমাজের সকল স্তরের নাগরিকদের সংগঠিত ও সম্পৃক্ত করার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এছাড়াও নাগরিক সমাজের সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, অংশীদারিত্ব ও নেটওয়ার্ক শক্তিশালী করা, অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী নীতিমালা প্রণয়নে ভূমিকা রাখা এবং জনগণ ও সরকারের মধ্যে যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও সংলাপ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নাগরিক সমাজের সংগঠন ও নেতৃবৃন্দের সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হয়।

সভায় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য, নাগরিক প্ল্যাটফর্মের সদস্যবৃন্দ এবং ডেমোক্রেসিওয়াচের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ছিন্নমূল মহিলা সমিতি সহযোগী সংস্থা হিসেবে গাইবান্ধা জেলায় ডেমোক্রেসিওয়াচের সঙ্গে যৌথভাবে ফেসিং প্রকল্প বাস্তবায়ন করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ